মহানবী ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লামের আশ্চর্য্য ঘটনা ও শত্রু থেকে বাঁচ...







বড় শত্রুর
ছোট দোয়া
শত্রু ধ্বংস
হবে ১০০%
সম্মানিত
দর্শক শ্রোতা মন্ডল,
আসসালামু
আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,

আমরা
সকলেই আদম সন্তান সে আদি যুগ থেকেই মানুষে মানুষে চলে আসছে মারামারি, হিংসা, বিদ্বেষ,
হানাহানি ছোট বড়র ভেদাভেদ, ক্ষমতার লড়াই, অধিকারের লড়াই, দেনা পাওনার লড়াই আর এর উপর
ভিত্তি করে চলে শত্রুতামির সুত্রপাত, আর এ শত্রুতামি থেকে সমাজে পরিবারে দেশে শুরু
হয় নানা ধরনের অঘটন, নানা ধরনের দুর্ঘটনা। বন্ধুগন এমন মারাত্মক পরিশ্চিতি থেকে বাঁচার
জন্য আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার দুত বিশ্বনবীর শিখানো ১টি দোয়া আজ আপনাদের
সামনে উপস্থাপন করব।
কাফেরদের
অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের হকুমে বিশ্বনবী (দঃ) যখন বাধ্য হলেন
মক্কা থেকে মদিনা যেতে, হিজরত করতে, রাতের আঁধারে হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) কে সাথে
নিয়ে একদিন আল্লাহর রাসুল মক্কা থেকে মদীনার পানে রওয়ানা হলেন। মক্কার কাফেরেরা বিশ্বনবীকে
গ্রেফতার করার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এদিকে মদীনার পানে এই দুই মুসাফির চলতে লাগলেন
কেউ তাদেরকে দেখতে পেলেন না,
হিজরতের সফরে  সম্মুখে অগ্রসর হওয়ার সময় মক্কার একজন অন্যতম সন্ত্রাসী ডাকাত প্রকৃতির বেদুঈন যুবক সুরাকা বিন মালেক মুহাম্মদ (.) এর হিজরতের কাফেলার সন্ধান পেলো কারো মাধ্যমে এরপর নাঙ্গা তরবারী নিয়ে রসূল (.)কে হত্যা করার মানসে ঘোড়ায় সওয়ার হলো মরুভূমির মধ্য দিয়ে রসূল (.) আবুবকর যাচ্ছিলেন দূর থেকে সুরাকা রসূল (.) আবু বকরকে দেখতে পেলো মনে মনে আশান্বিত হলো, ঐতো শিকার আর একটু সামনে গিয়েই তাকে হত্যা করবো এবং একশত উট পুরস্কার নেবো যখন নিকটবর্তী হলো আবু বকর (রা.) বললেন, হে রসূল (.) দেখুন সশস্ত্র শত্রু আমাদের ধরে ফেললো রসূল (.) বললেন, ভয় পেয়ো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন এরপর সুরাকা বিন মালেক কাছে এলে সুরাকার ঘোড়া একটি বড় পাথরে এমন জোরে হোঁচট খেয়ে পড়ে গেল যে, ঘোড়া বালুর মধ্যে গড়াগড়ি খেলো আর সুরাকা তো বহুদূরে সিটকে পড়লো কিন্তু পুরস্কারের নেশা তাকে ছাড়লো না আবারো ঘোড়ায় সওয়ার হয়ে মুহাম্মদ (.) এর কাফেলার একবারে কাছে পৌঁছে গেলো তখন সুরাকার ঘোড়ার চারটা পা মরুভূমির বালুর মধ্যে এমনভাবে ডেবে গেলো যে, সেখান থেকে আর উঠতে পারছিলো না ফ্যালফ্যাল করে রসূলের দিকে তাকিয়ে ছিলো রসূল (.) সুরাকার এই অবস্থা দেখছিলেনএকবার তার ঘোড়া পাথরে হোচট খায় একবার বালুর মধ্যে ঘোড়ার পা ডেবে যায় রসূল (.) সুরাকার কাছে এসে বললেন, সুরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে, আমি আল্লাহর সত্য নবী? সুরাকা বললেন, এখন বিশ্বাস হয়েছে যে, আপনি আল্লাহর নবী রসূল (.) বললেন, তাহলে ঘোষণা দাও, কালিমা পড় মুসলমান হয়ে যাও সুরাকা কালিমা পড়ে মসলমান হয়ে যায় এরপর সে বলে, হে রসূল (.), আপনাকে হত্যা করতে পারলে একশত উট পুরস্কার পেতাম এখন হত্যা না করায় কিছুই পেলাম না, সেই জন্য আপনি আমাকে কি কিছু দেবেন না? রসূল (.) বললেন, তোমাকে রোম সম্রাটের হাতের বালা মাথার মুকুট দান করা হবে রসূলের (.) ইন্তেকালের পর আবু বকর (রা.) খেলাফতের দায়িত্ব নেন তার ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হন হযরত ওমর সে সময় ইসলামের কালজয়ী আদর্শের মহিমা ইন্দোনেশিয়ার যাকার্তা থেকে মরক্কোর রাবাত পর্যন্ত অর্ধেকটা দুনিয়া ছড়িয়ে পড়ে তখন তাঁর সেনাপতি আমর বিন আস রোম বিজয় করেন সেই সঙ্গে রোম সম্রাট হিরাক্লিয়ার্সের মাথার মুকুট হাতের বালা গনিমতের মালের সঙ্গে চলে আসে সে সময় খলিফা ওমর (রা.) গনিমার মাল বন্টন শেষে এই দুটি বস্তু রেখে দেন এবং সুরাকাকে ডেকে লোক পাঠান সুরাকা তখন বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়ে আমীরুল মো'মেনীনের দরবারে যখন আসেন তখন হযরত ওমর (রা.) রোম সম্রাটের মাথার মুকুট হাতের বালা সুরাকার মাথায় হাতে পরিয়ে দিয়ে বলেন, সুরাকা, বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী কোনো দিন মিথ্যা হতে পারে না

মসনদের
আহমদের ১ম খন্ডের ১৮১ পৃষ্ঠার হাদীস যার মাফহুম কিছুটা এমন যে-   আবু বকর ছিদ্দিক বললেন এয়া রাসুলাল্লাহ (দঃ) সুরাকা
ইবনে মালেক তো আমাদেরকে দেখে ফেলেছে, তখন রাসুলে কারিম (দঃ) বললেন, সে আমাদের কোন ক্ষতি
করতে পারবে না। তারা মদীনার পানে নির্বিঘ্নে চলছিল, তখন সুরাকা বিশ্বনবী ও আবু বকরের
অতি নিকটে চলে এসেছে তখন আবু বকর ছিদ্দিক কাঁদতে শুরু করলেন, তখন বিশ্বনবী আবু বকরকে
বললেন তুমি কাঁদ কেন? আবু বকর বলে এয়া রাসুলাল্লাহ শত্রুতো আমাদের একেবারে নিকটে চলে
এসেছে সে যদি আপনাকে আঘাত করে সে ভয়ে আমি কাঁদছি। তখন বিশ্বনবী (দঃ) ছোট একটি দোয়া
পড়লেন (আল্লাহুম্মাকফি
নাহু বিমা শি’তা)
অথ্যাৎ হে আল্লাহ তুমি যেমনি চাও তেমনি আমাদের জন্য যথেষ্ট
হয়ে যাও। এ দোয়া পড়ার সাথে সাথে সুরাকা বিন মালেকের ঘোড়াটির পা মাটিতে একেবারে বুক
পর্যন্ত আটকে গেল। সুরাকা ঘোড়া থেকে দ্রুত নেমে গিয়ে বলল আমি বুঝতে পেরেছি এটি আর কারো
কাজ নয় মুহাম্মদের কাজ। সুরাকা ভয় পেয়ে গেল আর বলল হে মুহাম্মদ আমি তোমাদের পিছনে লাগব
না তুমি আমার জন্য দোয়া কর যেন আমার ঘোড়া ছুটে যায়, সুরাকার কথা শুনে বিশ্বনবী আবার
দোয়া করলেন ফলে সুরাকার ঘোড়া ছুটে গেল। (মুসনাদ আহমদ ১খন্ড ১৮১ পৃ)
সম্মানিত
দর্শক শ্রোতা এ হাদীস থেকে আমরা মারাত্মক ও ভয়ংকর শত্রু থেকে বাঁচার জন্য খুবই ছোট
একটি দোয়া বিশ্বনবী (দঃ) এর মুখ থেকে জানলাম। সুতরাং আপনি যদি শত্রুর আক্রমন থেকে বাঁচতে
চান, যে কোন ক্ষতি থেকে বাঁচতে চান, শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে চান তাহলে এ দোয়াটি
পড়বেন ইনশা আল্লাহ যে কোন ক্ষতি, আক্রমন থেকে বেঁচে যাবেন এবং আপনার শত্রুই নিপাত যাবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.