টাকা পয়সা। রিযিক। ধন সম্পদ। ডাবল। দ্বিগুণ করার বিষ্ময়কর ঘটনা। দোয়া। আমল।...







তকদীরে লিখিত
রিযিকও ডাবল
7.JPG 
আমরা জানি আল্লাহ তায়ালা যার রিযিক যতটুকু
তাকে ততটুকুই দিয়ে থাকেন, সারা জীবন ভর সে রিযিক অল্প অল্প করে বিভিন্নভাবে তার
কাছে পৌঁছে থাকে, যতদিন প্রতিটি প্রাণী নিজ নিজ তকদীরে লিখিত রিযিক হাছিল না করবে
ততদিন তার মৃত্যুও হবেনা।
21.jpg
কারন এ রিযিক আল্লাহ তায়ালা আসমান ও জমিন
সৃষ্টির ৫০ হাজার বছর পূর্বেই প্রত্যেকের জন্যে লৌহে মাহফুজে নির্ধারণ করে
রেখেছেন।
হযরত মুসা (আঃ) এর এক
উম্মত একদিন মুসা কলিমুল্লাহর কাছে এসে আরজ করল হে আল্লাহর নবী আল্লাহ তায়ালা আমার
তকদীরে যা লিখে দিয়েছেন তা আমার কাছে গোটা জীবনে অল্প অল্প করে আসবে, কিন্তু আপনি নবী
হিসেবে আমার জন্য দোয়া করুন আল্লাহকে বলুন তিনি যেন আমাকে আমার সারা জীবনের সকল
রিযিক একসাথে দিয়ে দেন। হযরত মুসা (আঃ) দোয়া হাত উঠালেন
22.jpg
- হে আল্লাহ আমার এ
উম্মত তার জীবনের সকল রিযিক একসাথে চায়, তুমি দয়াকরে তার আরজি পুরন করে দাও, হযরত
মুসা (আঃ)এর দোয়া আল্লাহ কবুল করলেন এবং সে লোকের সারা জীবনের সকল মাল ও দৌলত
আল্লাহ এক সাথে দিয়ে দিলেন হযরত মুসা সে দিকে যাচ্ছিলেন দেখলেন তার ঘরের বাহিরে
মাল ও দৌলতের স্তুপ পড়ে আছে।
23.jpg
তখন হযরত মুসা (আঃ)
নিজের দোয়া কবুল হওয়ায় খুশী হলেন, কিন্তু যখন ২য় দিন সে রাস্তা দিয়ে যাচিছলেন
দেখলেন তার মাল দৌলত গত দিনের তুলনায় দ্বিগুন হয়ে গেছে, এটা দেখে হযরত মুসা আরজ
করল এয়া রাব্বে কারিম আপনি কি তার ধন দৌলত কিস্তীতে দিচ্ছেন? তখন আল্লাহ তায়ালা
জবাব দিলেন হে মুসা তার সব সম্পদ আমি গতকালকেই দিয়ে দিয়েছি, কিন্তু সে তার সে
সম্পদ এক দিনেই তার এলাকার সকল গরীবদের মাঝে, আত্মিয়স্বজনের মাঝে বিলিয়ে দিল,
24.jpg
সে মুলত আমার সাথে
উত্তম ব্যবসা করল, প্রথমত সে আমার উপরই ভরসাকারী, দ্বিতীয়ত নিজের সকল রিযিক এক
সাথে চেয়ে তা গরীবদের বিলিয়ে দেয়া বড়ই আশ্চর্য্যজনক কারন সে চিন্তা করেনি সে
কিভাবে চলবে, তাই আমি তার এমন কাজে খুশী হয়ে তাকে গতদিন যা দিয়েছি’লাম আজ তার
চেয়েও দ্বিগুন বাড়িয়ে দিলাম। এভাবেই আল্লাহ যদি চান তাহলে বান্দাকে তার নির্ধারিত
রিযিককে দ্বিগুন করে দিতে পারেন। (ইন্নাল্লাহা আলা কুল্লি শাইয়্যিন কাদির) আল্লাহ
সকল কাজে সর্বশক্তিমান।
আমাদেরও উচিৎ সম্পদ কমে
যাবে এ ভয়ে দান সদকা থেকে বিরত না থাকা, সদা সর্বদা রিযিকের ব্যপারে আল্লাহর উপর
তাওয়াক্কুল করা এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করে যাওয়া।
ইসলাম প্রচারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের ভিডিও দেখে যদি
আপনার ভাল লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন
আর লাইক করবেন। ফি আমানল্লিাহ!

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.