বিশ্বনবীর মুযেজা। Miracle of Prophet Muhammad (peach be upon him)







মসজিদে নববীতে করুন কান্নার আওয়াজ
সকল
গাছ পালা তরুলতা, পশু পাখি হুজুরকে সম্মান করে। একদিন হুযুর (দঃ) মসজিদের নববীতে খুতবা
দেয়ার জন্য তশরীফ নিলেন। যখন মিম্বরে উঠলেন তখন মসজিদে নববীতে এমন করুন কান্নার আওয়াজ
ভেসে আসতে লাগল  যেমন (কা নাকাতিল উরুজ) উট
যেমন তার বাচ্চা হারিয়ে গেলে করুন সুরে কান্না করে কলিজা ফাটা কান্না ঠিক তেমনি কান্নার
আওয়াজে মসজিদে নববীর সকল সাহাবী হতচকিয়ে উঠল। সাহাবাগন চারিদিক খুঁজছে কে কাঁদছে তা
আবিস্কার করার জন্য, কিন্তু কেউ আবিস্কার করতে পারল না কে কাঁদছে। (ফানাজালান্নাবিয়্যু
ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম আনিল মিম্বর) হুযুর মিম্বর থেকে নিচে নেমে আসলেন আর
মসজিদের এক পাশে একটি খেজুরের খুটির কাছে গেলেন কারন সে খেজুরের খুটিই সন্তান হারা
মায়ের মত মা হারা সন্তানের মত বিলাপ করে করে হেচকি দিয়ে দিয়ে কাঁদছিল আর তার কান্নায়
মসজিদে আলোড়িত হতে লাগল, কারন মিম্বর হওয়ার আগে বিশ্বনবী এই খুটির সাথে হেলান দিয়েই
খুতবা দিতেন আজ যখন মিম্বর এসে গেল হুযুর (দঃ) সে খুটি বাদ দিয়ে মিম্বরে চড়ে গেল মরা
খুঁটি হুযুরের বিরহে কাঁদতে আরম্ভ করে দিল। হুযুর সে খুঁটির কাছে গিয়ে তার উপর সেন্হের
হাত ফিরাতে লাগলেন বাচ্চা যেমন মায়ের জন্য কান্না করে মায়ের কোলে গেলে হেচিক দিতে দিতে
কান্না আস্তে আস্তে থামে তেমনি সে খুঁটি প্রিয় নবীর ছোয়া পেয়ে হেচকি দিতে দিতে শান্ত
হয়ে গেল।
সে
খুঁটি শান্ত হয়ে গেলে বিশ্বনবী পুনরায় মিম্বরে তশরীফ নিয়ে গেলেন, সাহাবাদের চোখে প্রশ্ন
ছিল এটা কি দেখলাম? আঁকা করিম (দঃ) সাহাবাদের দৃষ্টিতে যে প্রশ্ন ছিল তা বুঝতে পারলেন
আর তাঁদেরকে বুঝিয়ে দিলেন মুল ঘটনা। নবীজি ফরমারেন হে আমার সাহাবারা তোমরা শুনে রাখ
আমি যদি আজ মিম্বর থেকে নেমে এ মৃত খেঁজুরের খুটিটিকে স্নেহের পরশ বুলিয়ে শান্তনা না
দিতাম তাহলে এ গাছের খুটিটি কেয়ামত পর্যন্ত কাঁদতে থাকত।
উহুদ পাহাড় হুযুরকে
চিনে
গাছ
যেমন হুযুরকে মহব্বত করেন পাহাড়ের কলিজাও হুযুরকে মহব্বত করত দুনিয়ার বিপদগামী মানুষ
ও বিপদগামী জ্বিন ব্যতীত কায়েনাতের সকল কিছু জানে হুযুর ছাল্লাল্লাহু আলাইহে ওয়াছাল্লাম
আল্লাহর সত্যিকারের রাসুল। হুযুর বলেন (উহুদু জাবালুন ইউহিব্বুনা ওয়ানুহিব্বুহু) উহুদ
একটি পাহাড় যে আমাকে মহব্বত করে আমিও উহুদ পাহাড়কে মহব্বত করি। একদিন হুযুর (দঃ) হযরত
আবু বকর ওমর ওসমান (রাঃ)দের নিয়ে চড়লেন; পাহাড় খুশীতে নড়াচড়া করতে লাগল হুযুর পা দিয়ে
পাহাড়কে আঘাত করে বললেন উহুদ তুমি শান্ত হয়ে যাও 
তুমি কি জান? এখন তোমার উপর এক আল্লাহর হাবিব এক সিদ্দিক ও ২ জন শদীদ অবস্থান
করছেন।

তেমনি
আমরা দেখি হুজ্জাতুল বিদার দিন উটসমুহ হুযুরের হাতে জবেহ হওয়ার জন্য প্রতিযোগীতা আরম্ভ
করে দিল এভাবে কারো সহায়তা ছাড়া হুযুর (দঃ) সেদিন ৬৩টি উট জবেহ করে দিলেন আর বাকী গুলি
জবেহ করার জন্য হযরত আলী (রাঃ) এর দিকে ছুরি বাড়িয়ে দিলেন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.