আঙ্গুল হালাল রস হারাম কেন? বাহলুল ও খলিফা হারুনের বিতর্ক।New Bangla waz ...







বাহলুল ও হারুন এবং মদ হারাম হওয়ার কারন
একদিন হারুন রশিদ শরাব খানায় সঙ্গী সাথীদের নিয়ে শারাব পানে
মত্ত, এমন সময় বাহলুল দানা সেখানে উপস্থিত, খলিফা বাহলুলকে দেখেই  প্রশ্ন করল বাহলুল আমার ১টি প্রশ্নের জবাব দিতে
পারবে? বাহলুল বলল জরুর, আপনি প্রশ্ন করুন, হারুন প্রশ্ন করল আচ্ছা বল আঙ্গুর
খাওয়া কি হারাম? বাহলুল জবাব দিল না, হারুন আবার প্রশ্ন করল আচ্ছা এবার আঙ্গুর
খেয়ে পান পান করা কি হারাম? বাহলুল জবাব দিল না। হারুন আবার প্রশ্ন করল আঙ্গুর ও
পানি পান করে মানুষ যদি রোদে বসে থাকে তা কি হারাম? বাহলুল জবাব দিল বিলকুল হারাম
নয়। সে যতক্ষন ইচ্ছা ততক্ষন রোগে বসে থাকতে পারবে। হারুন এবার প্রশ্ন করল আচ্ছা
তাহলে এই আঙ্গুর এর সাথে পানি মিক্স করে সেটাকে কিছুদিন রোদে রাখলে তা খাওয়া কেন
হারাম হবে?
বাহলুল মুচকি হেসে বলল জাহাপনা আপনার এই প্রশ্নে জবাবে আমি
আপনাকে উল্টা প্রশ্ন করব তার সঠিক জবাব দিতে পারলে তার মধ্যেই আপনি এই প্রশ্নের
উত্তর খুঁজে পাবেন।
বাদশা বলল ঠিক হ্যায় বল- বাহলুল বলল একজন মানুষের মাথায় যদি
কেহ সামান্য মাটি দেয় তাতে কি মানু্ষের মাথার ক্ষতি হবে? বাদশা বলল না, বাহলুল
আবার প্রশ্ন করল এবার সে মাটির উপর সামান্য পানি দিলে কি মানু্ষের মাথার ক্ষতি
হবে? বাহলুল বলল না, এবার বাহলুল প্রশ্ন করল যদি সে মাটি ও পানি সহ সে মানুষকে
রোদে শুকাতে দিলে কি ক্ষতি হবে? বাদশা বলল না, বাহলুল বলল তাহলে বলুন এই মাটি
পানিকে মিক্স করে যদি রোদে শুকানো হয় তা শক্ত ইটে পরিনত হবে এই ইট দিয়ে যদি
মানুষের মাথায় আঘাত করি তাতে কি ক্ষতি হবে? বাদশা বলল কি বলল বাহলুল কেন ক্ষতি হবে
না? এই ইটের আঘাতে সে লোকের মাথা ফেটে যাবে, তখন বাহলুল বলল বাদশাজি, যদি তাই হল
তাহলে আঙ্গুর, পানির মিশ্রন যখন রোদ শুকিয়ে নেশাদ্রব্য হয়ে যায় তাও মানুষের ভিতর
প্রবেশ করলে মানুষের দেমাগকে নষ্ট করে দিবে।


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.