অবাক করা বাস্তব ঘটনা। রোগের কারনে বাদশার পলায়ন।







উমাইয়া বাদশা
আবদুল মালেক বিন মারওয়ান যখন শাম দেশে প্লেগ রোগ দেখা দিল, মৃত্যুর ভয়ে ঘোড়ার উপর সাওয়ার
হয়ে নিজের শহর থেকে পালানো আরম্ভ করলেন, সাথে নিজের কিছু প্রিয় খাদেম ও কিছু সৈন্যও
নিলেন। বাদশা সে মহামারীর কারনে এতই ভীত ছিল যে জমিনে পা পযন্ত রাখত না। বরং ঘোড়ার
উপরই ঘুমাতেন। এভাবে সফরের বিরতীতে এক রাতে তার নিদ্রা আসছিলনা তখন তিনি তার সেনাপতী
ও গোলামকে বলল আমাকে কোন গল্প শুনাও। তখন বুদ্ধিমান খাদেম সুযোগ পেয়ে গল্প শুনাতে লাগল।
গল্পটি হল এক খরগোশ তার নিজের জীবন বাঁচানোর জন্য এক বাঘের খেদমত করত, আর বাঘের খেদমত
করার কারনে ভয়ে সে খরগোশের দিকে অন্য কোন প্রাণী চোখ তুলেও তাকাতো না। খরগোশটি অত্যন্ত
আরাম আয়েশের সাথে জিবন যাপন করছিল। একদিন হঠাৎ করে আসমান থেকে  ওকাব নামক এক বড় পাখি সে খরগোশের উপর হামলা করে
বসল। তখন খরগোশ পালিয়ে বাঘের কাছে চলে গেল। তখন বাঘ খরগোশকে তার পিঠের উপর বসিয়ে নিল।
তখন সে ওকাব পাখিটি উড়ে এসে বাঘের পিঠ থেকে ছু মেরে খরগোশকে নিয়ে গেল। তখন খরগোশ চিৎকার
করে বাঘকে সাহায্য করতে বলল তখন বাঘ জবাব দিল - হে খরগোশ আমি শুধু জমিনের উপর যে সব
জানোয়ার আছে তাদের হামলা থেকে তোমাকে বাঁচাতে পারি, কিন্তু আসমানের দিক থেকে হামলাকারীদের
হাত থেকে আমি তোমাকে বাঁচাতে পারি না।এই গল্প শুনে বাদশা খুবই চিন্তিত হয়ে গেলেন। এবং
বুঝতে পারলেন আমার এই সব গোলাম ও সৈন্যরা আমাকে ঐ সব দুষমন থেকেতো রক্ষা করতে পারবে
কিন্তু যে বলা মসিবত ও রোগ ব্যধী আসমান থেকে নিপতিত হয় তা থেকে আমাকে এবং আমার রাজত্বকে
বাঁচাতে পারবে না।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.