শিক্ষনীয় কাহিনি। মদ বা শরাব হারাম কেন? Best Bangla Moral Story| Jaalhaq
শরাবি এক আলেমে
দ্বীনকে জিজ্ঞেস করল, জনাব আমাকে বলুন যদি আমি খেজুর খাই তাহলে কি কোন আপত্তি আছে?
আলেম- কোন আপত্তি নাই।
শরাবি- যদি এর
সাথে কিছু ভেষজ দ্রব্য খাই? আলেম- কোন বাঁধা নাই। শরাবি- যদি এর সাথে পানি মিক্স করে
পান করি? আলেম -কোন সমস্যা নাই।
শরাবি- যদি এসব
কিছু জায়েজ হয় হালাল হয় তাহলে আপনারা শরাব কে হারাম কে বলেন?
অথচ এতে এসবকিছুর
মিশ্রনইতো আছে যা খেতে ও পান করতে আপনি অনুমতি দিচ্ছেন। অর্থ্যাৎ খেজুর পানি ও ভেষজ।
আলেমে দ্বীন শরাবীকে- যদি তোমার উপর পানি ঢালি তাতে কি তোমার কোন ক্ষতি হবে? শরাবী- না কোন ক্ষতি হবেনা।
এখান থেকে আপনার পছন্দনীয় জিনিষ কিনুন দারুন সব অফার
আলেম- আচ্ছা এ পানির সাথে মাটি মিশ্রন করে যদি তোমার উপর ঢালা হয় তাহলে কি তোমার কোন ক্ষতি হবে? শরাবী- কি এমন ক্ষতি হবে?
আলেম- যদি আমি
মাটি ও পানিকে মিশ্রন করে তা দিয়ে একটি ইট তৈরী করে তাকে শুকিয়ে তোমার মাথায় মারি তাতে
কি তোমার কোন আপত্তি আছে?
শরাবী- জনাব এতেতো
আমি রক্তাক্ত হব, মরেও যেতে পারি।

কোন মন্তব্য নেই