ফেইস এ্যাপ ব্যবহার করা কখন জায়েজ কখন হারাম?







এপস ব্যবহারের
ইসলামী নিয়ম।
ফেইস এ্যাপ ব্যবহার
করা কখন জায়েজ কখন হারাম?
বতমানে
কিছু কিছু এ্যাপ বের হয়েছে তাতে নিজের ছবিকে বিভিন্ন ভাবে পরিবর্তন করা যায়, যুবক যুবতীর
ছবিকে বৃদ্ধের মত করে ফেলা যায়, অনেক এ্যাপ আছে নারীকে পুরুষ, পুরুষকে নারী, কোন কোন
এ্যাপ দ্বারা মানুষের ছবিতে জানোয়ারের নাক কান লাগানো যায়, এ ব্যপারে ইসলামের হকুম
কি আমরা জানিনা, আজ আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নিই।
যদি
কেহ বয়স বৃদ্ধির এ্যাপ দ্বারা নিজের ছবিকে বৃদ্ধ বানিয়ে নিজে নিজে দেখেন তখন দেখতে
হবে সে কোন নিয়তে সে এমনটি করছে, যদি সে এ নিয়তে নিজের ছবিকে বৃদ্ধ বানিয়ে দেখে শিক্ষা
অর্জনের জন্য, যেমন েএখন যুবক তাই বেপরোয়া, নামাজ কালামের ধার ধারে না, কিন্তু যদি
বৃদ্ধ হয়ে কেমন হবে তা দেখে মনের মধ্যে চেইঞ্জ আসে, আল্লাহ ভয় জাগ্রত হয়, মৃত্যুর কথা
মনে আসে। যদি এমন ধরনের ইবরত হাসিলের জন্য নিজের ছবিকে বৃদ্ধ বানিয়ে দেখা রাখা জায়েজ।
আর
যদি কেহ নিজের রুপ লাবন্য সৌন্দর্য্যের কারনে অহংকারী হয়, নিজের সৌন্দর্য্য বেশী হলে
আশে পাশের অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আর এ সৌন্দর্য্যর কারনে তার চরিত্র নষ্ট
হয়, অন্যদের সাথে দুর্ব্যবহার করতে থাকে, দ্রুত রাগান্বিত হয়, যারা এমনতর অহংকারী,
সৌন্দর্য্যের কারনে বদমেজাজী, মানুষের সাথে দুর্ব্যবহারকারী হয়ে থাকেন তারা এ এ্যাপটির
মাধ্যমে শিক্ষা অর্জন করতে পারেন, আজ আপন যে সৌন্দর্য্যর বড়াই করছেন তা অল্প কিছুদিন
পর কি পর্যায়ে গিয়ে পৌঁছবে তা আন্দাজ করতে পারবেন। ফলে তার মনে ভয় সৃষ্টি হবে।

২টি ছুরতে এ ধরনের এ্যাপ ব্যবহার করা মুবাহ কোন ধরনের গুনাহের সম্ভাবনা নাই।
আর
যদি কেহ শুধুই মজা করার নিয়তে নিজের ছবিকে বৃদ্ধ বানায়, বিকৃত করে, তা ইসলামী শরীয়ত
সমর্থন করে না। এটি মকরুহ হবে। তাই মজা করার জন্য এসব করা থেকে বেঁচে থাকা চাই।
আর
যদি পুরুষ নিজের ছবিকে মেয়ের ছবিতে রুপান্তর করে তা না জায়েজ হবে, কেননা নবী করিম
(দঃ) পুরুষদের নারীর সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তেমনি ভাবে কোন নারী যদি নিজের
ছবিকে পুরুষের আকৃতিতে পরিবর্তন করে এটিও নিষেধ।
এটি
হল যদি নিজের ছবিকে িএভাবে পরিবর্তন করে তা না জায়েজ হবে। কিন্তু কেহ যদি অন্যের ছবিকে
বিকৃত করে তা তার কাছে পাঠায় আর এতে যদি সে ব্যক্তির মনোকষ্টের কারন হয় তাহলে তা সম্পূর্ণরুপে
হারাম হবে।  
আর
যদি কেহ নিজের ছবিতে বিভিন্ন প্রাণীর নাক কান লাগিয়ে বিকৃত করে তাও শরীয়তে সম্পূর্ণ
নিষেধ। এটি প্রায় হারামের নিকটবর্তী গুনাহ।
সারসংক্ষেপ
কথা হল নিজের চেহেরা ফেইস এ্যাপ দিয়ে বৃদ্ধ বানানো যদি শিক্ষা গ্রহণের জন্য হয় তাহলে
মুবাহ হবে জায়েজ হবে।
অন্যের
চেহেরা ফেইস এ্যাপ দিয়ে বৃদ্ধ বানানো মাকরুহ হবে। যদি এতে সে মনে কষ্ট পায় তাহলে মাকরুহে
তাহরীমি হবে।
নিজের
চেহেরা এ্যাপ দ্বারা বিপরীত লিঙ্গ করা হারাম হবে।
নিজের
বা অন্যের চেহেরা প্রাণীর নাক কান লাগিয়ে বিকৃত করা মাকরুহে তাহরীমি হবে।
সর্বোপরি
এসব কাজে কোন নেকী নাই তাই প্রত্যেক মুমিনের উচিত এ ধরনের বেহুদা কার্যক্রম থেকে বিরত
থেকে সে সময়টুকুতে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় এমন কাজে লিপ্ত থাকা।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.