পাওয়ারফুল দোয়া।২ জন ফেরেশতা লিখতে অপারগ হয়ে যান।







পাওয়ারফুল দোয়া ২জন ফেরেশতা  লিখতে অপারগ হয়ে যায়
 সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এ চ্যানেলে আমরা কোরান
হাদীসের আলোকে দোয়াসমুহ, বিভিন্ন আমলসমুহ, বিভিন্ন বিষয়ের ফজিলত ও গরুত্বসমুহ, বিভিন্ন
আমলের সঠিক ও শুদ্ধ নিয়ম, বিভিন্ন ওয়াজিফা ও জিকিরসমুহ নিয়মিত উপস্থাপন করে থাকি। তারই
ধারাবাহিকতা আজকে আমরা এমন একটি দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়াটি পড়লে দুইজন ফেরেশতা
নেকি লিখতে অপারগ হয়ে যায়।
হাদীসখানা আবদুল্লাহ
ইবনে ওমর (রাঃ) হতে বর্ণিত, এক ব্যক্তি বলল (এয়া রাব্বি লাকাল হামদু কামা এয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়ালি আজিমি সুলতানিকা ) তখন এত চমৎকার দোয়াটি শুনে ২ জন ফেরেশতা
এর নেকি লিখতে অপারগ হয়ে গেল, তারা জানেনা কিভাবে এর নেকি লিখবে, দুই ফেরেশতা আল্লাহর
বারেগাহে গিয়ে বলল তোমার এক বান্দা এমন কতগুলি কথা বলেছে যা আমরা জানিনা কিভাবে লিখব?
আল্লাহ তায়ালা অবশ্যই ভাল জানেন লোকটি কি দোয়া পড়েছে, তারপরও আল্লাহ তায়ালা এ দুই ফেরেশতাকে
বলল সে কি বলেছে? দুই ফেরেশতা বলল আপনার বান্দা এ দোয়াটি বলেছে,
(এয়া রাব্বি লাকাল
হামদু কামা এয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালি আজিমি সুলতানিকা) দোয়াটির অথ হল (হে প্রভু
তোমার জন্যই সমস্ত প্রশংসা, যেরুপ প্রসংশা উচিত তোমার মহান সত্বার জন্য এবং তোমার মহান
শক্তির জন্য। তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদের 
বললেন যাও ঐ বান্দা আমার সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত সে যেভাবে বলেছে ঠিক সেভাবে
লিখ, তার এ দোয়াটির ছাওয়াব আমি নিজেই তাকে দিব।
এ হাদীসটি ইবনে
মাজাহ শরীফের ৩৮৯৯ নং হাদীসে পাবেন।
আশা করি নিজেও
আমল করবেন এবং অন্যরা যাতে আমল করতে পারে সে জন্য ভিডিওটি শেয়ার করবেন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.