কুবানীর পশুর ছবি শেয়ার করার ইসলামীক বিধান।







ফেইসবুকে কুরবানীর পশু শেয়ার করার ইসলামী বিধান

বর্তমানে যারা কুরবানীর পশু কিনে তা লোকজনকে দেখানোর নিয়তে
ফেইসবুকে শেয়ার দেয়, তাদের সতর্কতার জন্য আমার আজকের এ প্রয়াস। আসুন ফেইসবুকে
কুরবানীর পশুর ছবি শেয়ার দেয়ার সংক্রান্ত বিষয়ে ইসলামের বিধান কি তা জেনে নিই।
আমরা সকলে ইসলামের একটি পরিভাষা জানি তাহল রিয়া-
রিয়া অর্থ লোক দেখানো ইবাদত। ইবাদত একান্ত আল্লাহর জন্য। ইবাদত করা
দেখে অন্য কেউ দেখে ভালো বলুক এরূপ মনোভাব নিয়ে ইবাদত করলে প্রকৃত পক্ষে সে ইবাদত
আল্লাহর উদ্দেশ্যে করা হয় না। এ কারণে রিয়াকে গোপন শিরক বলা হয়। 




পবিত্র কোরআনের একাধিক আয়াতে রিয়ার অপকারিতা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে,
রিয়ামিশ্রিত ইবাদত কখনও আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না বরং এর জন্য শান্তি
অবধারিত। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘যে ব্যক্তি স্বীয় প্রভুর দর্শন
লাভের আশা রাখে, সে যেন নেক কাজ করে এবং তার ইবাদতে যেন অপর কাউকে শরিক না
করে।’ 
আল্লাহতায়ালা সুরা মাউনে আরও বলেন, ওই সব নামাজি লোকদের জন্য ধ্বংস
বা ওয়ায়েল দোজখ, যারা অন্যমনস্কভাবে নামাজ পড়ে এবং অন্যকে দেখায়। 
হাদিসে ইরশাদ হয়েছে, এক ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ (সা.) কোন কাজে মুক্তি ও পরিত্রাণ
পাওয়া যাবে? নবী করিম (সা.) উত্তরে বললেন, তুমি আল্লাহতায়ালার ইবাদত করবে এবং তা
মানুষকে দেখানোর ইচ্ছা করবে না।
হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, আমি আমার উম্মতের জন্য ছোট শিরকের ভয়
যত করছি, এত ভয় অন্য কোনো বিষয়ে করি না। উপস্থিত সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া
রাসূলুল্লাহ! ছোট শিরক কি? হুজুর (সা.) উত্তর দিলেন, তা হচ্ছে- রিয়া। 




হাদিসে আরও বলা হয়েছে, ইবাদতের মধ্যে একটি ধূলিকণা পরিমাণ লোক দেখানো মনোভাব থাকলে
আল্লাহতায়ালা ওই ইবাদত কবুল করেন না।
অন্য আরেক হাদিসে ইরশাদ হয়েছে,
কেয়ামতের দিন লোক দেখানো ইবাদতকারীদের এভাবে আহ্বান করা হবে, ওহে রিয়াকার, ওহে বিশ্বাসঘাতক,
ওহে হতভাগা! তোমার সমস্ত নেক আমল বিনষ্ট হয়েছে। তুমি যে ব্যক্তিকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে
ইবাদত করেছিলে এখন তাদের নিকট তোমার পারিশ্রমিক প্রার্থনা করো।
সুতরাং আসুন আমরা কুরবানী করি
একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোন এবাদত করি আল্লাহর জন্য, ছবি তুলে তুলে ফেইসবুকে
শেয়ার করে  মানুষের কয়েকটি লাইক পাওয়ার আশায়
নিজেদের এবাদতসমুহ বরবাদ করা থেকে বিরত থাকি। ধন্যবাদ

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.