দোয়াটি পড়লে আল্লাহ চিন্তা দুর করে আনন্দে ভুরপুর করে দিবেন। Dua Amal







দোয়াটি
পড়লে আল্লাহ চিন্তা
দুর করে আনন্দে
ভুরপুর করে দিবেন
চিন্তা
দুর করে ভরপুর
আনন্দলাভের পাওয়ারফুর দোয়া
সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী
আজ আমি এমন একটি অজিফা বা দোয়া আপনাদের সাথে শেয়ার করব যা বিভিন্ন হাদীস গ্রন্থে এসেছে,
মসনদে আহমদের ৪১৬৭ নং হাদীসে দোয়াটি এসেছে, সহিহ ইবনে হিব্বান কিতাবে এসেছে হাদীস নং
৯৮৪, মুসনাদে ইবনে আবি শয়বাতে এসেছে হাদীস নং ৩২৯, মুসনাদে আবি ইয়ালা গ্রন্থে এসেছে
হাদীস নং ৫২৪১,
হাদীস খানার রাবি হলেন হযরত
আবদুল্লাহ ইবনে মসউদ তিনি বলেন রসালুল্লাহ (দঃ) বলেছেন,  যে কোন ব্যক্তি চিন্তা পেরেশানিতে পরে সে যদি এ দোয়াটি
পাঠ করে অবশ্যই আল্লাহ তায়ালা তার চিন্তা পেরেশানি দুর করে দিবেন।এবং চিন্তা পেরেশানির
স্থানে শান্তি দান করবেন। তখন সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসুল তাহলে সে দোয়াটি
আমাদের শিখা উচিত,  তখন রাসুলুল্লাহ (দঃ) বললেন
অবশ্যই যে ব্যক্তি দোয়াটি শুনবে সে যেন শিখে নেয়, দোয়াটি হল



اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، ابْنُ
عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ
قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ
فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي
عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي،
وَجَلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي)

(আল্লাহুম্মা ইন্নি আবদুকা,
ইবনু আবদিকা, ইবনু আমাতিকা, নাছিয়াতি বিয়াদিকা, মাদিন ফিয়্যা হুকমুকা, আদলুন ফি কাদাউকা,
আসআলুকা বিকুল্লিসমিন হুয়া লাকা ছাম্মাইতা বিহি নাফছাকা আউ আনযালতাহু ফি কিতাবিকা আউ
আল্লামতাহু আহাদান মিন খালকিকা, আউ ইছতারছারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, আন তাজাআলাল
কুরআনা রাবিআ ক্বালবি, ওয়া নুরা ছাদরি, ওয়া জালাআ হুযনি, ওয়া জাহাবা হাম্মি)

সুপ্রিয় সুধী দোয়াটি মুখস্থ
করতে না পারলেও দেখে দেখে পড়তে পারবেন। আসুন এবার দোয়াটির অথ জেনে নিই

হে আল্লাহ আমি তোমার বান্দা,
তোমার বান্দার পুত্র, তোমার বান্দির পুত্র, আমার ললাটের কেশগুচ্ছ তোমার হাতে, তোমার
বিচার আমার জীবনে বহাল আছে। তোমার মিমাংসা আমার ভাগ্যলিপিতে ন্যায়সঙ্গত। আমি তোমার
নিকট তোমার প্রত্যেক সেই নামের অসিলায় প্রার্থনা করছি যে নাম তুমি নিজে নিয়েছ, অথবা
তুমি তোমার গ্রন্থে অবতির্ণ করেছ, অথবা তোমার সৃষ্টির মধ্যে কাউকে তা শিখিয়েছ, অথবা
তুমি তোমার গায়িবি এলেম নিজের নিকট গোপন রেখেছ, তুমি কুরআনকে আমার হৃদয়ের বসন্ত কর,
আমার বক্ষের জ্যোতি কর, আমার দুশ্চিন্ত দুর করার এবং আমার উদ্বেগ চলে যাওয়ার কারণ বানিয়ে
দাও।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.