একটি পাখির তিনটি নসিহত। আল্লামা রুমির চমৎকার মোরাল ষ্টোরি। শিক্ষনীয় নসিহত।
জ্ঞানী পাখির নসিহত। চমৎকার মোরাল স্টোরি।
এক লোক পাখি ধরার জন্য জাল বিছাল... আর সে জালে এক পাখি আটকে গেল... আর শিকারী পাখিটি ধরে ফেলল
পাখিটি শিকারীকে বলল হে মানব! তুমি গরু, ছাগল, হাস, মুরগি কত কিছুইতো খেয়েছ... ঐসব কিছুর তুলনায় আমার কি কোন মূল্য আছে?
অতি সামান্য গোস্ত আমার শরীরে, তা দিয়ে তোমার কি লাভ হবে? তোমারতো পেটের কোনাও ভরবে না।
কিন্তু তুমি যদি আমাকে আযাদ করে দাও আমি তোমাকে ৩টি উপদেশ দিব, যা তোমার জীবনে খুবই উপকার দিবে।
১ম নসিহত আমি এখনই করে দিব, ২য় নসিহত করব যখন তুমি আমাকে ছেড়ে দিবে এবং আমি তোমার ঘরের দেওয়ালে গিয়ে বসব
৩য় নসিহত তখন করব যখন দেওয়াল থেকে উড়ে গিয়ে সামনে গাছের ঢালে গিয়ে বসব
সে শিকারীর মনে আগ্রহ সৃষ্টি হল সে চিড়িয়ার নসিহত শুনার জন্য, তিনি চিড়িয়ার কথা সত্য মেনে তাকে বলল তুমি আমাকে ১ম নসিহত কর তাহলে আমি তোমাকে ছেড়ে দিব..
চিড়িয়া শিকারীকে বলল আমার ১ম নসিহত হল
“যে কথা কখনো সম্ভবপর নয় তা কখনো বিশ^াস করবে না”
এ কথা শুনে সে শিকারী চিড়িয়াকে ছেড়ে দিল, আর চিড়িয়া সামনে দেওয়ালে গিয়ে বসে গেল, এবার চিড়িয়া ২য় নসিহত দিল “যা হাতছাড়া হয়ে যায় তার জন্য কখনো দুঃখ করিও না”
এরপর চিড়িয়া বলল “হে ভাল মানুষ তুমি আমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছ, কেননা আমার পেটে ১ পোয়া ওজনের খুব দামী একটি মুতি পাথর আছে, যদি তুমি আমাকে জবেহ করতে সে পাথর তুমি বিক্রী করে অনেক ধনী হয়ে যেতে।
শিকারী সে কথা শুনেই আফসোস করা শুরু করে দিল, আর বলতে লাগল, এই চিড়িয়াকে ছেড়ে দিয়ে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, যদি এ চিড়িয়াকে না ছাড়তাম আমার জীবনের অভাব দুর হয়ে যেত।
এবার চিড়িয়া গাছের শাখায় গিয়ে বসে বসে শিকারীকে উদ্দেশ্য করে বলল...
হে বোকা লোক আমি এখনই তোমাকে ১ম নসিহত করেছি, যা তুমি ভুলে গেলে, যা অসম্ভব তা কখনো বিশ^াস করিও না, কিন্তু তুমি আমার সে কথা বিশ^াস করে নিলে, আমি আধা পোয়া ওজনের চিড়িয়া আমার পেটে ১ পোয়া ওজনের দামি মুতি পাথর বহন করছি। আধা পোয়া ওজনের চিড়িয়ার পেটে ১ পোসা ওজনের পাথর, এটাকি কখনো সম্ভব?
আমিকি তোমাকে ২য় উপদেশ দেয়নি? যা হাতছাড়া হয়ে যায় তার জন্য আফসোস কিরও না, কিন্তু তুমি আমার ২য় উপদেশ দ্বারাও উপকার হাসিল করতে পারনি। আর আফসোস আর দুঃখে ডুবে গেলে...
হে মানুষ তোমাকে কোন নসিহত করা বিলকুল বেকার, তুমি আমার প্রথম ২টি নসিহতের উপর আমল করনি তাহলে ৩য় নসিহতের উপর কিভাবে আমল করবে? মুলত তুমি নসিহতের উপযুক্ত নও।
এ কথা বলে চিড়িয়া উড়াল দিয়ে চলে গেল, আর সে শিকারী চিড়িয়ার কথাগুলি ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেল,
প্রিয় বন্ধুরা ঐ সব লোক সৌভাগ্যবান হয় যাদেরকে নসিহত করার মত কেহ থাকে, আজ আমরা প্রত্যেকেই নিজেকে বড় জ্ঞানী ভেবে মুরুব্বী, অভিজ্ঞ ও জ্ঞানীদের নসিহতে কান দিই না, আর তাতে ক্ষতি আমাদেরই হয়ে থাকে।

কোন মন্তব্য নেই