সৌদি আরবে পঙ্গপাল আযাব নাকি রহমত?







সৌদি পঙ্গপালের ঝাকে কি ক্রোনাভাইরাস
পৃথিবীর বিভিন্ন দেশে কিছুদিন যাবৎ পঙ্গপালের আক্রমন পরিলক্ষিত
হচ্ছে, বিশেষ করে মুসলমানদের পূন্যভুমী সৌদী আরবেও এর আক্রমন বিশেষ ভাবে উল্লেখ যোগ্য,
সৌদিয়ার দাম্মাম ও আল খুবর এর পর এই পঙ্গপালের দল রিয়াজের দিকে ছুটে যাচ্ছে, কিন্তু
আশংকার বিষয় হল কেহ কেহ সোস্যাল মিডিয়ায় এই পঙ্গপালকে আল্লাহর আযাব বলে প্রচার করছে
আবার কেহ কেহ প্রচার করছে এই পঙ্গপালের মাধ্যমে ক্রোনাভাইরাস ছড়াচ্ছে, যে ভাইরাসে মানুষ
ও প্রাণীরা আক্রান্ত হচ্ছে। এই প্রচারে মানুষ ভীত এই জন্য যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে
এই পঙ্গপালের আক্রমনের পর সে এলাকায় অসংখ্য উট মরুভুমিতে মরে পরে আছে।
তবে সৌদি কতৃপক্ষের সাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে পঙ্গপালের
মাধ্যমে যে ক্রোনাভাইরাস ছড়াচেছ সে বিষয়টি নাকচ করে দিয়ে তারা বলেছেন পঙ্গপালের আক্রমন
ও ক্ষতি থেকে সবুজ ফসল বাঁচানোর জন্য উড়োজাহাজোর মাধ্যমে আমরা কীটনাশক ছিটিয়েছি আর
এই কীটনাশক মিশ্রিত বাগানের চারা খাওয়ার কারনে এসব উট মৃত্যু বরণ করেছেন। এসব উট মৃত্যুর
কারন ক্রোনা ভাইরাস নয়।
উল্লেখ্য যে খলিজিয়া চ্যানেলে মুহাম্মদ আশ শামরানির সাথে টেলিফোনে
কথা বলেন, এবং প্রশ্ন করেন আসলেই এসব পঙ্গপালের মধ্যে কি ক্রোনা ভাইরাস আছে? মুহাম্মদ
শামরানি পুরা গাইড করেছেন এবং বলেছেন এতে ভয় পাওয়ার কিছু নাই, এসব পঙ্গপালের দ্বারা
ক্রোনা ভাইরাস ছড়ানোর কথাটা ভিত্তিহীন, মুহাম্মদ শামরানিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের
পক্ষ থেকে এসব পঙ্গপালের আক্রমন থেকে দেশকে কন্ট্রোল করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।
এবং সে সুবাদে তিনি বিভিন্ন ফসলী স্থানে বিষ ছিটানোর ব্যবস্থা করেছেন।
তিনি বলেন যে সব পঙ্গপালের দল সৌদিতে প্রবেশ করেছে এসব হিন্দুস্থান
পাকিস্তান ও ইরান  থেকে আসছে, আর এসব দল সেখানে
গিয়েই স্থান নিবে যেখানে তাদের জন্য পরিবেশ আবহাওয়া অনুকুলে হবে।সুতরাং এসব মিথ্যা
প্রচারনায় সন্ত্রস্থ না হওয়ার জন্য সৌদি হকুমতের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে।

1 টি মন্তব্য:

  1. As stated by Stanford Medical, It's really the ONLY reason women in this country live 10 years longer and weigh an average of 19 kilos lighter than we do.

    (And really, it has NOTHING to do with genetics or some secret exercise and really, EVERYTHING about "how" they eat.)

    BTW, What I said is "HOW", and not "what"...

    Tap on this link to reveal if this easy test can help you find out your true weight loss possibilities

    উত্তরমুছুন

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.