নাউজুবিল্লাহ! কাবা ঘরের নকল গিলাফ তৈরী। আসতাগফিরুল্লাহ।
কাবা শরিফের নকল গিলাফ তৈরির কারখানার সন্ধান!
পবিত্র নগরী মক্কার উম্মুল জুদ এলাকায় গিলাফ তৈরির বিশেষ কারখানা অবস্থিত। এ কারখানায় দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তার দেয়া তথ্যে কাবা শরিফের গিলাফের হিসাব-
- নতুন গিলাফ তৈরি করতে ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশম সুতা ও ২৫ কেজি রুপার সুতা লাগে।
- গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার।
- গিলাফের সেলাই কাজে অংশগ্রহণ করে দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি।
- গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ মেশিন।
- গিলাফটির দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার।
- গিলাফের সেলাই কাজে অংশগ্রহণ করে দেড় শতাধিক অভিজ্ঞ দর্জি।
- গিলাফ তৈরিতে ব্যবহার করা হয় বিশেষ মেশিন।
উল্লেখ্য, সোনা ও রুপা নির্মিত সুতা দ্বারা কালো সিল্কের কাপড়ের ওপর কুরআনুল কারিমের আয়াত অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কাবা শরিফের গিলাফ তৈরির পর তা বিশেষ বৈদ্যুতিক প্রক্রিয়ায় তাপ দেয়া হয়। যাতে তা প্রচণ্ড রোদ ও তাপের কারণে অবিকৃত থাকে। পবিত্র কাবা শরিফের গিলাফ তৈরিতে খরচ হয় প্রায় ২০ মিলিয়ন সৌদি রিয়াল।
মুসলিম উম্মাহর আবেগ ও ভালোবাসার সর্বোচ্চ স্থান পবিত্র কাবা শরিফ। কাবা শরিফে প্রতি বছর নতুন গিলাফ তৈরি করা হয়। বছর জুড়ে অক্লান্ত পরিশ্রম করে দক্ষ একদল কর্মী এ গিলাফ তৈরিতে কাজ করেন। সম্প্রতি নকল গিলাফ তৈরির কারখানা ও সরঞ্জামসহ ২০ প্রতারক চক্রকে গ্রেফতার করেছে সৌদি আইন-শৃঙ্খলা বাহিনী।
উচ্চ মূল্যে এ গিলাফ তৈরির নিকৃষ্ট চিন্তা-ভাবনা থেকেই নকল গিলাফ তৈরি করছিল প্রতারক চক্র। সৌদি পুলিশ একটি বিল্ডিং থেকে ভুয়া কিসওয়া তথা কাবা শরিফের নকল গিলাফসহ ২০ প্রতারককে গ্রেফতার করেছে।
রাইদ সমরকান্দি নামক এক প্রতিবেদক গণমাধ্যমকে জানায় যে, আল-আতিবিয়াহ নামক একটি বিল্ডিংয়ে ভুয়া গিলাফ বানানোর সরঞ্জামসহ ২০ ব্যক্তিকে আটক করে। তারা এশিয়ার কয়েকটি দেশের নাগরিক বলে জানা যায়।
অভিযানের সময় তারা ভুয়া গিলাফ তৈরির কাজে নিয়োজিত ছিল। এ প্রতারক চক্রের সঙ্গে নারী সদস্যও রয়েছে বলে জানা যায়।
পুলিশের তথ্য মতে জানা যায়, সৌদি আরবে এ ধরনের কয়েকটি গ্রুপ গোপনে নকল গিলাফ তৈরি করে মানুষের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। এ প্রতারক চক্রকে ধরতে সৌদি পুলিশের বিশেষ একটি টিম কাজ করছে।
প্রতারক চক্রের এ ধরনের কাজ মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত করেছে। সরলমনা মানুষ নকল গিলাফ কিনে প্রতারণার শিকার হচ্ছে। কত নিকৃষ্ট এ প্রতারকচক্র! যারা আল্লাহর ঘরের গিলাফ নিয়েও প্রতারণামূলক জঘন্য অপরাধে লিপ্ত হচ্ছে।
বিপথগামী এসব মানুষের ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী। তারা মুসলিম উম্মাহর প্রতি অবৈধভাবে এসব কিসওয়া তথা কাবা শরিফের গিলাফ কেনা-বেচা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।

If you're looking to lose pounds then you certainly need to jump on this totally brand new personalized keto meal plan diet.
উত্তরমুছুনTo create this keto diet service, licensed nutritionists, fitness couches, and professional cooks united to provide keto meal plans that are effective, convenient, economically-efficient, and enjoyable.
Since their launch in January 2019, 100's of individuals have already completely transformed their body and health with the benefits a smart keto meal plan diet can offer.
Speaking of benefits: in this link, you'll discover 8 scientifically-tested ones given by the keto meal plan diet.