মুসলিম স্কলার ব্রিটেনের ইমাম আসরার রশিদের বিষ পান। Muslim Scholar Asrar ...





মানচেষ্টার ইউনিভার্সিটিতে হাজারো দর্শকের সামনে ব্রিটেনের ইমাম সুন্নী স্কলার শায়খ আসরার রশিদ খ্রিষ্টানদের চ্যালেঞ্জের মুখে ইসলামের সত্যতা প্রমাণে বিসমিল্লাহ বলে ১ বোতল বিষ গডগড করে পান করে ফেলল। হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) এর সুন্নত অনুসরনে আবারো প্রমাণ হল ইসলাম সত্য ধর্ম।







সম্মানিত
দর্শক আপনারা যে ভিডিওটি দেখলেন তা হল তা হল
শেখ
আসরার রাশেদ এর বিষ পান করার ভিডিও উনি একজন ব্রিটিশ ইসলামীক স্কলার, ইসলামের দাওয়াতী
কাজে অনেক সময় ব্রিটেনে খ্রিষ্টানদের সাথে তর্কযুদ্ধ হয়। এমনই এক তর্কযুদ্ধে তিনি খ্রিষ্টানদের
চ্যালেঞ্জের মুখে বিষ পান করে ফেলেন, আল্লাহর রহমতে তাঁর কিছুই হল না।
পুরা
ভিডিও দেখতে হলে ইংরেজিতে asrar rashid drinks poison লিখে সার্চ দিলে অরজিনাল ভিডিও
পেয়ে যাবেন।

এই
মুনাজেরা হয়েছে মানচেস্টার ইউনিভার্সিটিতে মুসলিম স্কলার শেখ আসরার রাশেদ এবং খ্রিষ্টান
ক্যালেপ কর্নেলো ও হাতুন তাশ এর সাথে। এই তকযুদ্ধের সময় মানচেষ্টার ইউনিভার্সির অসংখ্য
ছাত্র শিক্ষক উপস্থিত ছিল। তর্কযুদ্ধ যখন তুমুল আকার ধারন করল ইসলামের উপর অভিযোগকারী
খ্রিষ্টান ক্যালেপ ও হাতুন শেখ আসরার রাশেদের দিকে ১টি প্রশ্ন ছুড়ে দেন, তারা অভিযোগ
করে বলেন মুসলমানদের নবীর বানী সায়েন্স এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং সায়েন্স এর বিপরীত।
তখন শেখ আসরার বললেন সায়েন্স এখনও পযন্ত সে পর্যায়ে পৌঁছে নি যে তা নবী করিম (দঃ) এর
বানীর সত্য মিথ্যা যাচাই করতে পারে।

তখন
খ্রিষ্টান মহিলা এ প্রশ্ন ছুড়ে দিল যে আপনাদের বুখারী শরীফের হাদীসের ব্যপারে আপনার
মতামত কি? যে হাদীসে মুহাম্মদ (দঃ) বলেছেন যদি কেহ ১টি বিশেষ ধরনের খেজুর খেয়ে নেয়
তাহলে সন্ধ্যা পর্যন্ত তাঁকে কোন বিষে ক্রিয়া করতে পারবে না। যদি একজন মুসলিম হিসেবে
আপনি আপনার নবীর এই কথাকে মান্য করেন তাহলে এখন বিষ পান করে দেখান। সে মহিলা তাঁর কথা
শেষ করার আগেই শেখ আসরার সে বিষের বোতলে মুখ লাগিয়ে গডগড করে পান করে ফেলল। সুবহানাল্লাহ।

শেখ
আসরারের এমন ঈমানী জজবা দেখে খ্রিষ্টানরা হতবাক হয়ে গেল। লা জাওয়াব হয়ে বকতে লাগল এ
বিষের বোতলে কি আসলেই বিষ আছে কিনা পরীক্ষা করতে হবে, শেখ আসরার মুচকি হেসে জবাব দিলেন
এটা আকিদা ও ঈমানের মামলা যদি এ বোতলে বিষ কিনা আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা এই
বোতল থেকে সামান্য পান করে দেখান। শেখ আসরারের এ দাবীতে খ্র্রিষ্টানরা লা জাওয়াব হয়ে
গেল। এবং হল ভর্তি সকল লোকেরা তকবীর ধ্বনি দিতে আরম্ভ করে দিল।

এই
খ্রিষ্টান মহিলা যে হাদীসের প্রতি ইশারা করেছে হাদীসটি হল হযরত সৈয়্যদেনা আবি ওয়াক্কাস
(রাঃ) এর হাদীস তিনি বলেন রাসুলুল্লাহ (দঃ) এরশাদ করেন যে ব্যক্তি সকালে ৭টি আজওয়া
খেজুর খাবে সন্ধ্যা পর্যন্ত তাকে কোন বিষ এবং যাদু ক্ষতি করতে পারবে না। সে মহিলা আমাদের
প্রিয় নবীর বানীকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করল কিন্তু শেখ আসরার সাথে সাথে বিষ পান
করে ইসলামের সত্যতা নবীর বানীর সত্যতা প্রমাণ করে দিল।

শেখ
আসরার বলেন এমন ঘটনা ইসলামের ইতিহাসে নতুন নয়, হযরত খালেদ বিন ওয়ালিদ (রাঃ)কে যখন এক
খ্রিষ্টান চ্যালেঞ্জ করেছিল তখন তিনিও বিষ পান করেছিলেন, আমি সে ঘটনা জানি, ইসলাম সত্য
আমার নবী সত্য নবীর বাণী সত্য সে ঈমান আমার আছে তাই আমিও আজ এক খ্রিষ্টানের চ্যালেঞ্জের
মুখে হযরত খালেদ বিন ওয়ালিদের সুন্নত তাজা করলাম মাত্র।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.