১ ক্লিপে উম্মতের সব দুঃখ সমাধান। Quran Amal || All Bangla for Islamic Du...







উম্মতের সকল দুঃখ ১ক্লিপেই শেষ
আমাদের ভুল হয়েগেছে আমরা টুকরা টুকরা হয়ে গেছি, আমরা
আলাদা আলাদা হয়েগেছি। আর এর ফলাফল কি জানেন? যা আপনাদের সামনে, আজ গোটা উম্মত জখম
জখম। গোটা মুসলিম উম্মাহ রক্তে রঞ্জিত। আমরা আল্লাহর রশি ছেড়ে দিয়েছি, রাসুলের
দামানকে ছেড়ে দিয়েছি। আমরা দলাদলী করতে করতে বিছিন্ন হয়ে গেছি। (ওয়া কাজালিকা
জাআলনাকুম উম্মাতান) আমিতো তোমাদেরকে উম্মত বানিয়েছি। তোমরা নিজেদেরকে নিজেরা
ছিন্নভিন্ন করে ফেলেছ। তোমরা একে অপরের রক্ত শোষনে লেগে গেলে। একে অপরের ইজ্জত
সম্মান নষ্ট করাতে লেগে গেলে। একে অপরের প্রতি ঘৃণার বীজ বপন করাতে ব্যস্ত হয়ে
গেলে। তোমাদের মুখ থেকে অপর মুসলমানের বিরুদ্ধে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হয়।
তোমরা মিম্বর ও মেহরাবের পবিত্রতাকে নষ্ট করায় লেগে গেলে। তোমরা খাহেশাতের গোলাম
বনে গেলে, তোমরা আশা আরজুর দাস দাসীতে পরিণত হয়ে গেলে। তোমরাতো গোলাম ছিলে আমেনার
লাল মুহাম্মদে আরবীর। তোমরা কখন যে নফসের গোলাম হয়ে গেলে, কখন যে আশা আরজুর দাস
দাসীতে পরিণত হয়ে গেলে। হে মুসলমান তোমারতো উম্মত হতে হবে রাসুলুল্লাহর গোলাম হতে
হবে।
তোমার আচরনই বলবে যে তুমি হুযুরের উম্মত, তুমি পাল্লায়
কিছু ওজন করছ কাষ্টমার অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলেও সে যেন বিশ্বাস করে এ লোক
কখনো ওজনে কম দিবে না কারন িইনি হল উম্মতে রাসুল।
তুমি যখন বল তখন লোকদের অন্তরে যেন বিশ্বাস থাকে যে এ
লোক কখনো মিথ্যা বলতে পারে না। কারন এ হল রাসুলুল্লাহর উম্মত। ফরমায়েছেন (ওয়া
কাজালিকা জাআলনাকুম উম্মাতান) আমিতো তোমাদেরকে উম্মত বানিয়েছি।
আজ হুযুরের কলিজায় কেমন কষ্ট পৌঁছছে, যখন হুযুরের
উম্মত শামে মার খাচ্ছে,  যখন বাগদাদে
হুযুরের উম্মত ধ্বংস স্তুপের নিচে পরে থাকে, যখন বার্মায় হুযুরের উম্মতকে ভিটে
মাটি ছাড়া দেশ ছাড়া করে দেয়া হয়েছে,  যখন
সারা দুনিয়ায় হুযুরের উম্মতের বিকৃত লাশ পরে থাকতে দেখা যায়,
বস্তির পর বস্তি, গলির পর গলি, মাঠের পর মাঠ শুধু
উম্মতি মুহাম্মদির রক্ত েই রক্ত। আজ এই উম্মতের রক্তই যেন দুনিয়াতে সবচেয়ে সস্তা
বস্তু।
আজ দুনিয়ায় কাফের বেদ্বীনদের এমন কোন শহর নাই এমন কোন
দেশ নাই  যেখানে রক্তপাত হচ্ছে, যে শহরেই
রক্ত পাত হচ্ছে সেটা হল উম্মতে মুহাম্মদীর শহর। মুসলমানদের শহর। যেখানে লাশের পর
লাশের স্তুপ জমা হচ্ছে সে দেশ মুসলমানের দেশ। যেখানে মা বোনের ইজ্জত লুটে নেয়া
হচেছ সেটা মুসলমানেরই আবাস।
এটা আমাদের গুনাহেরই শাস্তি। যতদিন আমরা উম্মত হিসেবে
পরিচয় দিতে পারব না, উম্মতের মত আচরন করতে পারব না ততদিন এই দুঃখ দুর্দশা আমাদের
পিছন ছাড়বে না। যতদিন আমরা নবীর দেয়া আদর্শকে আকঁড়ে ধরে হুযুরের অন্তরে শান্তি
পৌঁছাব না ততদিন আমাদের এই কষ্টের লাঘব হবে না।
(ওয়া আনতুমুল আ লাউনা ইন কুনতুম মুমিনিন)
এটা আমার প্রভুর ওয়াদা প্রভুর ওয়াদা কখনো
মিথ্যা হয় না - তিনি বলেন তোমরা সে রবের হয়ে দেখাও ইজ্জতের তাজ তোমাদের মাথায় চলে
আসবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.