১টি হাদীসে আমল করলে আল্লাহর কসম সমাধান হয়ে যাবে।প্রধানমন্ত্রীর সামনে সাহ...







তবলীগের মুরুব্বী
পাকিস্তানের প্রধানমন্ত্রী এমরান খানের সামনে বড় এলান করে দিলেন
খোদার কসম শুধু
১টি হাদীসের আমল করোনাকে শেষ করতে পারে
তবলীগের মুরুব্বী
গত ২৪ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী এমরান খানের সামনে উনার ১টি বয়ানে আল্লাহর
কসম করে বলেন – ১টি হাদীসের উপর যদি আমল হয়ে যায়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই করুনাকে
খোঁজেও পাওয়া যাবে না।
আসুন আজ জেনে
নিই মাওলানা তারিক জামিল কোন হাদীস সম্পর্কে আলোচনা করেছেন যা এই মহা দুর্যোগ থেকে
আমাদেরকে রক্ষা করতে পারবে।
উনার বক্তবটি
হুবহু বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করলাম
আমাদের প্রথম
কাজ হল আমরা আমাদের কথাবার্তায় সংযত হয়ে যাব, আমাদের আল্লাহর সামনে ঝুকে যেতে হবে,
আল্লাহকে রাজি করতে হবে, হে আল্লাহ তুমি এটাকে দুর করতে পার, এটা দুর হবে না, এটাকে
কেহ দুর করতে পারবে না,  কোন আল্রাহর বান্দা
কান্নাকাটি করে তাকে যদি রাজি করতে পারে হতে পারে তাতে ফয়সালা হবে এবং আল্লাহ তায়ালা
তার দয়া নাজিল করবেন।
১টি হাদীসের উপর
যদি আমল হয়ে যায়, আমি আল্লাহর কসম খেয়ে বলছি এই করুনাকে খোঁজেও পাওয়া যাবে না।
আমার নবী ফরমায়েছেন-
৪ট কথা আমার থেকে গ্রহণ করে নাও, তাহলে দুনিয়াও তোমার আখেরাতও তোমার। (আরবাউন ইজা কানাত
ফিকা)  তোমাকে কেহ তেড়া চোখে দেখতে পারবে না।
তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। তোমার প্রভুর ছায়া তোমার উপর থাকবে। সে ৪টি কথা কি
কি ?
(সিদকু হাদিসিন)
সব সময় সত্য বলবে। মিথ্যা বলবে না। এবার আমাকে বলুন এই মজলিশে বড় বড় এংকর বসে আছেন
আমাদের উজিরে আজম বসে আছেন, আমরা কতগুলি মিথ্যা বলছি? আমরা কত বড় মিথ্যাবাদী জাতি।
আমরা এই মিথ্যার সাথে আল্লাহর বারেগাহে কোন স্থান গ্রহণ করতে পারব না।
২য় কথা বলেছেন
(হিফজু আমানাতিন) কখনো কাউকে ধোকা দিও না। আমার নবী অন্য জায়গায় বলেছেন আমার উম্মত
সব গুনাহ করতে পারে তবে ২টি গুনাহ কখনো করতে পারে না,  এক মিথ্যা কখনো বলতে পারবে না, ২য় ধোকা কখনো দিতে
পারবে না।
উজিরে আজম সাহেব
আপনি একা একজন আমানতদার মানুষ, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, কিন্তু বাকী
২২ কোটি মানুষের মধ্যে সত্যবাদী কয়জন আছে? ২২ কোটি লোকের মধ্যে আমানতদার কতজন আছে?
আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে কথা বলছি এখানে অনেক বড় বড় এংকর বসে আছেন।
একটি বড় চ্যানেলে
মালিক আমাকে বললেন উপদেশ দিন, আমি বললাম চ্যানেল থেকে মিথ্যা শেষ করে দাও, সে বলল চ্যানেল
শেষ হয়ে যাবে কিন্তু মিথ্যা শেষ হবে না। এটা শুধু পাকিস্তানের কথা নয় গোটা দুনিয়ার
মিডিয়া মিথ্যা। এই মিডিয়াতেই সবচেয়ে বেশী মিথ্যা বলা হয়।
আমার রব আর আমার
নবীর মিথ্যার প্রথি ঘৃণা। আমার নবী ফরমায়েছেন পিয়াজ খেয়ে মসজিদে আসিও না, তাতে ফেরেশতাদের
কষ্ট হয়, কিন্তু আমার নবী বলেছেন যখন কোন নর নারী মিথ্যা বলে ফেরেশতা তার মুখের দুর্গন্ধে
৩ মাইল দুরে পালিয়ে যায়।
সুতরাং মিথ্যা
ও খেয়ানতের সাথে আমরা কোন বিপদ মহামারীর মোকাবেলা করতে পারব না।
তিনি এরশাদ করেছেন
(সিদকু হাদিসিন হিফজু আমানাতিন) সত্য বল তাতে যদি জীবনও চলে যায়, আর ধোকা দিও না, কেননা
মুসলমান কাউকে ধোকা দিতে পারে না।
৩য় নম্বরে বলেছেন
(হিসনু খালিকাতিন) তোমাদের চরিত্র সুন্দর করে নাও। আর আখলাকের সবচেয়ে উঁচু স্থান হল
হায়া শরম। আমি কিভাবে কথা বলব? আমার দেশের হায়াকে কে টুকরা টুকরা করে দিল? আমার দেশের
মেয়েদের কারা নাচাচ্ছে? তাদের শরীরের পোষাককে কারা শট করে দিচ্ছে? কার ঘারে আমি এই
গুনাহ ঢালব? আমিই অপরাধী, আমি আমার জাতিকে বুঝাতে পারিনি। আমি আল্লাহ কাছে সে জন্য
ক্ষমা ভিক্ষা করছি। কিন্তু যখন মুসলমানের মেয়ে বেহায়ায়ীর দিকে চলে যায়, আর নওজোয়ান
বেহায়ায়ির দিকে চলে যায়, মনে রাখবেন সবচেয়ে বড় আযাব লুত জাতির উপর েএসেছিল, কারন তারা
বেহায়ীর সকল বাউন্ডারী ক্রস করে গিয়েছিল। আল্লাহ তায়ালা তাদের উপর ৫টি আযাব নাযিল করেন।
দুনিয়ার কোন জাতির উপর ৫ আযাব আসেনি। শুধু ১টি আযাব আসত। লুতিদের উপর ৫ আযাব এসেছিল।
তাই ৩য় কথা আমার নবী ফরমায়েছেন যে হায়াওয়ালা হও, লজ্জাশীল হও।
আমাদের স্কুল
কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের যুবকদেরকে ইসলাম থেকে দুরে সরিয়ে দিচ্ছে, প্রধানমন্ত্রী
১ম ব্যক্তি যার জন্য আমার অন্তর থেকে দোয়া এসেছে, যখন তিনি আমাকে বললেন আমি আপনাকে
এই জন্য ডেকেছি, যাতে আপনি বয়ান করেন, আমার জাতি আমার নবীর সাথে কিভাবে জুড়ে যাবে।
আমি কি বলব? যতক্ষন
এই বেহায়য়িকে আমরা দমন করতে পারব না, আর কেহ দমন করতে পারবে না, যদি ভিতর থেকে নিয়ত
না থাকে, স্কুলে যখন আমি মেট্রিক করেছিলাম, আমি তখন হোস্টেলে থাকতাম, হোস্টেল সুপার
খুবই নামাজের ব্যপারে কঠোর ছিল, উনার ভয়ে অনেকে অজু ছাড়া গিয়ে নামাজে দাঁড়িয়ে যেত,
দেখুন ডা্ন্ডা মানুষকে মানুষ বানাতে পারে না, যতক্ষন নিজের মনের ভিতর থেকে পরিবর্তন
না আনে।
আমার জাতি মিথ্যা
ছেড়ে দিন, আমার জাতি খেয়ানত করা ছেড়ে দিন, আমার জাতি বেহায়ায়ি ছেড়ে দিন, আর নবী করিম
(দঃ) শেষ কথা বলেছেন হারাম রিজিক ছেড়ে দিন। 
আমি প্রধানমন্ত্রীর
কাছে আপিল করছি, আপনি গোটা জিাতির কাছে যেমন ডুনেশন চেয়েছেন, তেমনি গোটা জাতিকে, চলুন
আমিই আপনার পক্ষ থেকে আপিল করছি আজ রমজান আসবে সারা জাতি ২ রাকাত নফল পড়েন, নিজ নি
জ ঘরে এবং ১টি তাসবীহ লা ইলাহা  ইল্লাহ আনতা
ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন যার এটা জানা নাই সে আসতাগফিরুল্লাহর তাসবিহ পড়ে সবাই
আল্লাহর সামনে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা করুন।
মুসনদে আহমদের
হাদীস প্রতিদিন সমুদ্র দোয়া করে হে আল্লাহ আমাকে অনুমতি দিন আমি চড়ে যাব, এবং এদেরকে
ঢুবিয়ে দিব, আর জমিন আরজ করে হে আল্লাহ আমাকে এজাজতত দিন আমি এই বেহায়া জাতিকে গিলে
ফেলব। এসব মিথ্যুক, এসব বদমাশদেরকে গিলে ফেলব, ফেরেশতা আল্লাহকে বলেন হে আল্লাহ আমাদের
এজাজত দিন আমরা এদের সাফাই করে দিব। তখন দয়াল রব বলেন যাও যাও আপন কাজ কর, এরা আমার
বান্দা আমি জানি আর আমার বান্দা জানে। যদি এরা তোমাদের বান্দা হয় তাহলে মেরে ফেল,  যদি তারা আমার বান্দা হয় তাহলে আমি অপেক্ষা করব।
আগের যুগে এক বেইশ্যা নারী এক কুকুরকে পানি পান করানোর কারনে আল্লাহ তাকে ক্ষমা করে
দিলেন।
আজো যে জাতি সত্যবাদি
হবে, আমানত দার হবে, লজ্বাশিল জাতি হবে, এবং হালাল রুজি রোজগার করবে তাহলে আল্লাহ রহমতের
ছায়া তাদের উপর ছেয়ে যাবে। দুনিয়ার কোন শক্তি তাদের প্রতি চোখ তুলেও তাকাতে পারবে না।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.