বান্দার জন্য কুরআন এর সবচেয়ে ভয়ংকর শব্দ। Bangla Islamic Knowledge video ...
যে আল্লাহকে ভুলে যায় তার শাস্তি
কুরানের সবচেয়ে ভয়ানক শব্দ
যারা গুনাহ করে মুলত তারা আল্লাহকে ভুলে যায়-
সন্তান যখন বিদেশে যায় তখন মা বলে বিদেশ গিয়ে
আমাদের ভুলে যেও না, সকাল সন্ধ্যা ফোন করিও, কিন্তু সন্তান বিদেশে গিয়ে অনেক সময়
মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা সন্তানকে ভুলেনা,
তেমনি আল্লাহ তায়ালা আমাদেরকে বলেন (ওয়ালা
তাকুনু কাল্লাজিনা নাসুল্লাহ, ফাআন সাহুম আনফুসাহুম) তুমি আমাকে ভুলে যেওনা, যদি ভুলে যাও তাহলে তাকে আমি একটা কঠিন শাস্তি
দিব- (১) নং শাস্তি ফাআন সাহুম আনফুসাহুম (আমি তোমাকে ভুলিয়ে দিব নিজেকে) আত্মভোলা করে দিব,
যেমন আমাদের দেশে শক্ত ভাষায় বকা দিলে বলে তোরে
এমন মার দিব তোর বাবার নাম ভুলে যাবি।
তখন তার ঈমানের কথা তাকে ভুলিয়ে দেয়া হয়, তার
নামাজের কথা তাকে ভুলিয়ে দেয়া হয়, তার জিকিরের কথা তাকে ভুলিয়ে দেয়া হয়,
সুতরাং যারা নামাজ পড়ে না কুরআন ভুলে গেছে এটা
তার প্রধান অপরাধ না বরং এটা সে আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ তায়ালাকে সে নামাজ
কুরআন ভুলিয়ে দিয়েছেন।
অনেক সময় লোকে কি বলবে এ ভেবে মসজিদে চলে আসে
কিন্তু মসজিদে এসেও সে আল্লাহকে ভুলে থাকে,
(২) নং শাস্তি- (ওয়া উলাইকা হুমুল ফাসিকুন) যে আমাকে ভুলে যায় আমি তাকে বলে দিই এই লোক ফাসেক।
(৩) নং শাস্তি- (ওয়াকাজালিকাল এয়াউমা
তুনসা) হাশরের ময়দানে আমি
তোমাকে ভুলে থাকব,
হাশরের ময়দানে যাকে আল্লাহ মনে করবেন না তাকে কি
করবেন?
(ওয়ামান
আ-রাদা আন জিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা) যে আল্লাহ তায়ালাকে ভুলে যায় আল্লাহ তায়ালা বলেন আমি তার দুনিয়াকে
সংকির্ণ করে দেই।
দুনিয়াতে তার অনেক কিছুই আছে কিন্তু তবুও যেন
তার কিছুই নাই।
পক্ষান্তরে যে আল্লাহ ওয়ালা বাহ্যিক দুনিয়াতে
যদি তার কিছুই না থাকে তবুও তার যেন সবকিছুই আছে।
হাদীসে
কুদসীতে আল্লাহ বলেন (এয়া ইবনে আদম ইজা ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই)হে বনি আদম যদি তুমি
আমাকে পাও তাহলে তুমি যেন সব পেয়ে গেলে। (ওয়া ইজা ফাতাত্তানি ফাতাত্তা কুল্লা শাই) আর যদি তুমি আমাকে
হারাও তাহ’লে তুমি সর্বহারা।
মুফাসসসিরিনে একরাম বলেন কুরআনে করিমের এই শব্দটি
খুবই ভয়ানক একটি শব্দ ফাআন সাহুম
আনফুসাহুম (আমি তোমাকে ভুলিয়ে দিব নিজেকে) আত্মভোলা করে দিব, ফলে তুমি নিজেকে
নিজে ভুলে যাবে,
...

কোন মন্তব্য নেই