চা তে মাছি পড়লে কি করব | If fly dips in Tea | Sawal Jawab | Ja al haq


চাতে যদি মাছি পড়ে কি করব? এটা কি হাদীসে আছে যে যদি কোন মাছি চাতে পড়ে তাহলে মাছিকে পুরা ঢুবিয়ে তারপর বাহিরে মাছিটি ফেলে দিতে হবে কেননা এর এক পাখায় শেফা অপর পাখাতে রোগ থাকে।

এখন যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নে কিছুটা ভুল আছে কারন তিনি বলছেন হাদীসে আছে মাছি চাতে পড়লে তা ঢুবিয়ে দিতে হবে, অথচ আপনারা জানেন নবী যুগে চা ছিলনা,

তবে এ হাদীস আছে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ১৪০০ বছর আগে মাছি প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন, তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে। বুখারি ও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয়। কেননা তার একটি ডানায় রোগজীবাণু রয়েছে, আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধ’(বুখারি)।

তবে এর ব্যপারে ওলামায়ে কেরাম বলেন এটা কোন শরীয়তের হকুম নয়, তাই যদি মাছি পড়ার কারনে কেহ সে খাদ্য গ্রহণ করতে অপছন্দ করে তাহলে সে গুনাহগার হবেনা।

হুযুর (দ) এর দ্বারা একটা অদৃশ্য খবর দিয়েছেন এ ধরনের খাবার খেলে তাতে আপনার রোগ হবেনা।

তবে কারো যদি এ ধরনের খাবার খেতে ঘৃণা আসে তাহলে তাকে জোর করা যাবেনা।

যেমন অপরের ঝুটা খাওয়া হাদীস দ্বারা প্রমানিত এখন কেহ যদি অন্য কোন মুসলমানের ঝুটা খেতে ঘৃণা আসে তাহলে তাকে জোড় জবরদস্তি করা যাবেনা।

সুতরাং হাদীসের উপর আমল করে কেহ যদি খানা পানিতে মাছি পড়ে সে মাছিকে তাতে ঢুবিয়ে দেয় তাহলে সে খাদ্য খেলে আর রোগ হবেনা, তবে প্রচন্ড গরম কিছুতে মাছি পড়লে তা সাথে সাথে তাতে বয়েল হয়ে যায় আর মাছির ভিতরের ময়লা খাদ্যে মিশ্রণ হয় ফলে বেশী গরম কিছুত মাছি পড়লে তার সাথে এ হাদীসের সম্পর্ক নাই।


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.