নাভির নিচের লোম না কেটে নামাজ পড়লে কি হয় জানেন?
নামাজের
ভুলসমুহের সমাধান
নাভির
নিচের লোম না কেটে নামাজ পড়লে কি হয় জানেন?
উ- নুল খালেক ভাই আপনি অত্যন্ত
গুরুত্বপূণ একটি প্রশ্ন করেছেন মনে রাখবেন নাভির নিচের লোম প্রতি সপ্তাহে ১ বার
সাফ করা সুন্নত ১ সপ্তাহে না পারলে অন্ত ১৫ দিনে সাফ করা উচিত ১৫ দিন পর যত দিন
বেশী হবে তত কারাহাত বৃদ্ধি পেতে থাকবে, আর যদি ৪০ দিনের ভিতর না কাটেন আর না কাটা
অবস্থায় যদি ৪০ দিন পার হয়ে যায় তাহলে তা
হারাম হবে নাজায়েজ কাজ হবে, আর এ অবস্থায় আপনার নামাজ, হজ্ব এসব মকরূহ হবে। আপনার
৪০ দিনের চেয়ে বেশী এসব সাফ না করে এমতাবস্থায় আপনি যদি নামাজ পড়েন আপনার ফরয আদায়
হয়ে যাবে তবে আপনি সাওয়াব কম পাবেন।তেমনি আপনার ফরয হজ্ব আদায় হয়ে যাবে তবে তার
সাওয়াব কম পাবেন।
প্র- ৪ রাকাত ওয়ালা নামাজে কেহ যদি ভুলে ৫ রাকাত পড়ে তখন মাসায়ালা কি?
উ- দেখুন কেহ ৪ রাকাত ওয়ালা নামাজের ৪ রাকাতে শেষ বৈঠক
করে তাশাহুদ (আত্তাহিয়্যাত) পর্যন্ত পরে নিল এরপর ৫ম রাকাতের জন্য দাঁড়িয়ে গেল, এখন
যদি রুকুর আগে মনে পরে তাহলে তার জন্য উচিত হল বসে যাবে। কিন্তু যদি ৫ম রাকাত রুকু
সিজদা করে ফেলে তখন তার উচিত আরো ১ রাকাত মিলাবেন ৬ রাকাত করে ফেলবেন তাহলে ৪
রাকাত ফরয হবে ২ রাকাত নফল হবে এবং শেষে সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন।
কিন্তু যদি ৪থ রাকাতে আত্তাহিয়্যার জন্য না বসে ডাইরেক্ট
৫ম রাকাতের জন্য দাঁড়িয়ে যায় তখন যদি ৫ম রাকাতের সিজদা করে সাথে সাথে তার সে ফরয
নামাজ বাতিল হয়ে যাবে, নফল হিসেবে গন্য হবে, তখন তার উচিত আরো ১ রাকাত মিলিয়ে নিলে
৬ রাকাত নফল হয়ে যাবে। এবং ফরয নামাজ পুনরায় পরতে হবে।
উ- যদি কেহ ৪ রাকাতের ফরয এর নিয়ত বাঁধে এবং ২ রাকাত পর
সালাম ফিরিয়ে ফেলে তাহলে কি তাকে নামাজ পুনরায় পরতে হবে? নাকি শুধু ২ রাকাতের নিয়ত
বেঁধে নামাজ শেষ করবে? (জনাব কাশেফ সাহেব ইউপি থেকে প্রশ্ন করেছেন)
উ- জনাব কাশেফ সাহেব ৪ রাকাত ফরযে যদি আপনি ২ রাকাত পর
সালাম ফিরিয়ে ফেলেন, এখনও সিনা আপনার কেবলা থেকে ফিরান নাই, আর আপনি কারো সাথে কথা
বার্তা বলেননি, আপনি শুধু সালামের পর তসবিহ পড়া শুরু করেছেন, কিংবা দোয়া করা শুরু
করেছেন, এমন অবস্থায় আপনার মনে পরল- হায় হায় আমারতো ২ রাকাত বাকী আছে, তখন সাথে
সাথে দাঁড়িয়ে যান পুনরায় নিয়ত বাধতে হবেনা, শুধু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে বাকী ২
রাকাত পরিপূণ করে নিন। আপনার নামাজ এখনো ভঙ্গ হয়নি, সবশেষে আপনি সিজদা সাহাব করে
নিন।
আর যদি আপনি সালাম ফিরানোর পর নিজের জায়গা থেকে উঠে
গেছেন আপনার সিনা কিবলা থেকে ঘুরে গেল, কিংবা আপনি কারো সাথে কথা বলা শুরু করে
দিয়েছেন, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে গেল, এখন আপনাকে পুনরায় নামাজ পরতে হবে।
প্রথমের ২ রাকাত আপনার নফল হয়ে গেল। যদি কথা না বলেন সিনাও কিবলা থেকে না ফিরে শুধু
তসবীহ পড়েছেন তাতে নামাজ ভঙ্গ হবেনা।
অনেক সময় মসজিদের ইমাম ৪ রাকাত ওয়ালা নামাজে ৩ রাকাতে
সালাম ফিরিয়ে নিল কিংবা ২ রাকাতে সালাম ফিরিয়ে নিল তখন পিছন থেকে লোকেরা যদি লোকমা
দেয়া ইমাম নামাজ ভঙ্গ না করে দাঁড়িয়ে যাবে বাকী নামাজ পূর্ণ করে শেষে সিজদা সাহাব
করে নিলে হবে।
এটা হল ফরয, সুন্নতে মুয়াক্কাদা , বিতির ওয়াজিবের হকুম
কিন্তু যদি সুন্নতে গায়রে মুয়াক্কাদা বা নফল নামাজ হয় তার হকুম হল যদি আপনি ৪
রাকাতের নিয়ত বেঁধে থাকেন ২ রাকাত পরও আপনি সালাম ফিরিয়ে ফেলেন তা ভুল হবে না,
বাকী ২ রাকাত পুনরায় নতুন নিয়তে পরতে পারবেন।

কোন মন্তব্য নেই