ভুলে সাহু সিজদা না দিলে সমাধান কি। নামাজের ভুলসমুহের সমাধান। নামাজের মাস...

প্র- নামাজে যদি সিজদা সাহু দিতে ভুলে যায় তার সমাধান কি?



এক বোন প্রশ্ন করেছেন যখন কোন ওয়াজিব তরক হয় তার জন্য নামাজের শেষে সিজদায়ে সাহাব করতে হয়, এখন কেহ ওয়াজিব তরক হওয়ার পর সিজদায়ে সাহাব করতে ভুলে গেল এবং ২ দিকে সালাম ফিরিয়ে ফেললে তার সমাধান কি?

মনে রাখবেন যদি কারো সিজদায়ে সাহাব ওয়াজিব হয় সে যদি শেষ বৈঠকে সিজদায়ে সাহাব করতে ভুলে যায় এবং উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলে, তখন সে যদি সালাম ফিরানোর পর বসে বসে দোয়া বা তসবিহ করতে থাকে, বসা থেকে উঠে না যায়, কারো সাথে কথা না বলে, কিংবা তার বুক কিবলা থেকে ফিরেও না যায় এমন অবস্থায় যদি তার মনে পরে যে সে সেজদায়ে সাহাব দেয়নি, তখন সে পুনরায় আত্তাহিয়্যাত পড়া ‍শুরু করবে কারন তার আগের আত্তাহিয়্যা বাতিল গন্য হবে, আত্তাহিয়্যাত এর তাশাহুদ পড়ে সিজদায়ে সাবাহ দিয়ে আবার আত্তাহিয়্যাত পড়ে পূণ সালাম ফিরাবে।

তবে যদি সে প্রথমবার সালাম ফিরীয়ে কারো সাথে কথা বলে কিংবা কেবলা থেকে বুক ফিরিয়ে নেয়, তাহলে তার সে নামাজ পুনরায় নতুন ভাবে আদায় করা ওয়াজিব। সাথে সাথেও আদায় করতে পারে কিংবা পরে যে কোন সময় আদায় করে দেয়া ওয়াজিব।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.