৫ ধরনের জুতা পরা জায়েজ নাই
৫ ধরনের জুতা পরা জায়েজ নাই
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এমন কোন বিষয় নাই যে ব্যপারে ইসলামের বিধান নাই, আজ আমি এমন একটি বিষয়ের ইসলামী শরীয়তের বিধান আপনাদের সামনে উপস্থাপন করব যা অধিকাংশ মানুষ জানেন না।
আর সেটি হল জুতা পরিধান করার বিধান। এমন কিছু জুতা আছে যা পরিধান করা জায়েজ নাই।
প্রথমত- ঐ সকল জুতা যা পরিধান করার উদ্দেশ্য হল নিজের প্রতিপত্তি প্রভাব খ্যাতি জাহের করা। প্রত্যেক ঐ জুতা যার দ্বারা মানুষের কাছে নিজের উচ্চ স্টাটাস নিজের খ্যাতি প্রকাশ করা উদ্দেশ্য হয়।সুনানে ইবনে মাজার ৩৬০৬ নং হাদীস
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ لَبِسَ ثَوْبَ شُهْرَةٍ أَلْبَسَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ ثَوْبَ مَذَلَّةٍ " .
রাসুলুল্লাহ (দ) এরশাদ করেন যে খ্যাতি প্রকাশ করার আশায় পোষাক পরিচ্ছেদ পরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে অপমানের পোষাক পরিধান করাবেন।
দ্বিতীয়ত- ঐ সকল জুতা পরিধান করাও উচিত নয় যা হিংস্র পশুর চামড়া দিয়ে তৈরী। এই প্রকারের জুতা নারী পুরুষ কারো জন্য জায়েজ নাই।
সুনানে নাসাঈর ৪২৫৫ নং হাদীস
عَنْ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحَرِيرِ وَالذَّهَبِ وَمَيَاثِرِ النُّمُورِ
মিকদাম ইবন মা'দীকারিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম বস্ত্র, স্বর্ণ এবং চিতাবাঘের চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন।
তৃতীয়ত- ঐ প্রকারের জুতা যাতে রেশম ব্যবহৃত হয়েছে। আর এ প্রকারের জুতা পুরুষের জন্য জায়েজ নাই। কেননা রাসুলুল্লাহ (দ) রেশম ও স্বর্ণ উম্মতের জন্য হারাম ঘোষনা করেছেন। যেমন নাসাঈ শরীফের ৫১৪৫ নং হাদীস
إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।
তবে নারীদের জন্য জায়েজ, তাদের জন্য স্বর্ণও জায়েজ রেশমও জায়েজ।
চতুর্থত- পুরুষরা নারীদের জুতা এবং মহিলারা পুরুষদের জুতা ব্যবহার করাও জায়েজ নাই। ইবনে হিব্বানের ৫৭৫১ নং হাদীস
(লায়ানা রাসুলুল্লাহি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা এয়ালবাসু লিবসাতাল মারআ, ওয়াল মারয়াতা তালবাসু লিবসাতার রাজুল) এমন পুরুষের উপর আল্লাহর রাসুলের লানত যে নারীদের পোষাক পরিধান করে, আর এমন নারীদের উপরও রাসুলুল্লাহর লানত যে পুরুষালি পোষাক পরিধান করে।
পঞ্চমত- এমন জুতা যার দ্বারা দুর্ঘটনার সম্ভাবনা আছে এমন জুতা পরিধান করাও জায়েজ নাই। যেমন মহিলারা উঁচু হিল ওয়ালা জুতা যা দ্বারা যে কোন সময় দুর্ঘটনা হওয়ার আশংকা থাকে।
যেমন সিলসিলাতু সহিহার 486 নং হাদীস হযরত আবু সাঈদ খুদুরী (রা) হাদীসের রাবি- হাদীসের মাফহুম হল বনি ইসরাইলের এক নারী ছিল যে বেটে ছিল। সে লম্বা নারীদের বরাবর হওযার জন্য লাকড়ি দ্বারা উঁচু ২টি জুতা তৈরী করল। আর সে আংটিতে খুশবু রাখত সে যখন বাজারে যেত সে তার দিকে লোকদের আকৃষ্ট করার জন্য তার খুশবু ওয়ালা আংটি নাড়াচাড়া করত, বনি ইসরাইলের লোকেরা সে নারীর নাম রাখল ফিতনা। তাই নারীদের এমন উঁচু হিলওয়ালা জুতা পরিধান করা খুশবু লাগিয়ে অন্যদের আকৃষ্ট করা থেকে বেঁচে থাকতে হবে।

কোন মন্তব্য নেই