ঘুমে ছোট বাচ্চারা হাসে কেন? ফেরেশতা দেখে? প্রশ্নোত্তর পর্ব। Jaalhaq
ঘুমে ছোট বাচ্চা হাসে কেন?
কোন ফেরেশতার সাথে হাসে?
ছোট বাচ্চা ঘুমে
ফেরেশতাকে দেখে যে হাসে তা কিভাবে বুঝা যাবে?
যেহেতু এটি অদৃশ্য বিষয় তাই হয়ত এ ব্যপারে কুরআনে বক্তব্য থাকা উচিত কিন্তু
এ ব্যপারে কোরআন চুপ, অথবা কোন হাদীসে বয়ান থাকতে হবে কিন্তু হাদীস এ ব্যপারে চুপ।
অথবা কোন বাচ্চা
নিজেই বলবে যে সে ঘুমে ফেরেশতা দেখেছে, আর এমন বাচ্চা পাওয়াতো অসম্ভব। অথবা আমাদের
কাছে এমন কোন যন্ত্র থাকতে হবে যা দ্বারা আমরা বুঝতে পারব সে বাচ্চা ঘুমে কি দেখে হাসছে,
কিন্তু তেমন কোন যন্ত্রও নাই।
যদি এমন অদৃশ্য
বিষয় সম্পর্কে কোন দলিলই নাই তাহলে এ ধরনের কথা বলা সম্পূণ ভিত্তিহীন।সুতরাং ভিত্তিহীন
একটি কথা অত্যন্ত দৃঢ়তার সাথে বলা উচিত নয়।
মোটকথা বাচ্চারা
ঘুমে ফেরেশতাদের সাথে হাসে এমন কথা বলা বা দাবী করাটা সম্পূর্ণ ভুল।

কোন মন্তব্য নেই