কোরানের ভিতর চুল পাওয়া যাওয়ার আসল রহস্য উৎঘাটন।







করোনা
ভাইরাসের চাইতেও মারাত্মক একটি ভাইরাস মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পরেছে, তা হল কুরানের
ভিতর থেকে চুল বেরিয়ে আসছে, অনেকে বলছে এই চুল নাকি মৃত ব্যক্তির চুল, কেহ বলছে এই
চুল ধুয়ে পানি পান করলে করোনা ভাইরাস দুর হয়ে যাবে। আর একজন মুর্খ কাফন দাফন ও কবরের
জীবন নামক এক বই থেকে ১টি হাদীস দেখাল যে হাদীসটি মুলত মৃত্যু যন্ত্রনার ভয়াবহতা বুঝানোর
জন্য বলা হয়েছে, সে হাদীসটা সে ভিডিওতে শো করে বলছে কুরানের ভিতর যে চুল পাওয়া যাচ্ছে
তাদের জন্য এ হাদীসটি প্রযোজ্য।
 নাউজুবিল্লাহ।

যারা
ঈমানদার তাদেরকে বলব ইসলামী শরীয়তে এমন কোন ইতিহাস নাই যে কুরানের ভিতর থেকে চুল বের
হবে আর তা চুবিয়ে খেলে ভাইরাস দুর হয়ে যাবে, মুলত এটা হল একটি গুজব, মুলত আমরা যখন
কুরান পাঠ করি তখন পড়ার সময় মাথা ভ্রু থেকে চুল ঝরে পরে আর যখন এমন ভুয়া খবর ছড়িয়ে
পরে তখন মানুষ মনযোগ সহকারে কুরান শরীফে চুল খুজতে থাকে আর মনযোগ দিয়ে যখন খুজতে থাকে
তখন তা থেকে চুল বেরিয়ে আসে।

আপনি
কুরান শরীফ নয় এখনই ঘরে থাকা বিভিন্ন বই এর ভিতর মনযোগ দিয়ে খুঁজে দেখুন কোন না কোন
বই এর ভিতর চুল পাওয়া যাবে, কারন যে বই আপনি পড়েছেন বা কোন মানুষ পড়েছে তার চুল ঝরে
সে বইয়ে পড়েছে, আপনার ঘরে যদি আপনার ছেলে মেয়েদের পাঠ্য বই বা গাইড থাকে যেগুলি বাচ্চারা
পড়ে সেগুলিতে খুঁজে দেখুন চুল পাবেন, তাই বলে কি আপনি দাবী করবেন এই চুল কোন মৃত মানুষের
? কিংবা এই চুল চুবিয়ে খেলে করোনা ভাইরাস হবে না।

তাই
এ ধরনের মুখতাসুলভ কথায় বিশ্বাস করবেন না, এবং এসব কথা কেহ বললে তাকে সুন্দর করে বিষয়টি
বুঝিয়ে দিন।   

1 টি মন্তব্য:

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.