সহজ ১টি দোয়া অনেক বড় বড় ৩টি ফায়দা।







যে ব্যক্তি প্রতিদিন ৩ বার পড়বে
সুবহানাল্লাহে ওয়াবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম
তার ৩টি বড় বড় ফায়দা হবে
হাদীস শরীফে এসেছে ঈমান আনার পর
মানুষের ভাল চরিত্রের আমল তার মিজানে অনেক বেশী ভারী হবে , যারা ভাল চরিত্রের লোক,
অন্য লোকের সাথে ভাল আচরণ দেখায়, কেয়ামতের দিন এই আমল বহুগুণ ভারী হয়ে তার নেকীর
পাল্লায় যাবে। নারীদের উচিত তারা অন্য নারীর সাথে ভাল আচরণ করে, পুরুষদের উচিত
তারা অন্য পুরুষের সাথে ভাল আচরণকরে।
হাদীসে এটাও আছে- মানুষ সন্তান ও
স্ত্রীর ভরন পোষনে খরচ করে যে নেকি হাছিল করেছে সবপ্রথম সে নেকী মিজানে রাখা হবে। তাই
যাকে আল্লাহ মাল দৌলত দিয়েছে তারা স্ত্রী পুত্র কন্যার জন্য খরচ করতে কৃপণতা করবে
না।
নবী করিম (দঃ) এরশাদ করেন
(কালিমাতানে হাবিবাতানে ইলার রাহমান) ২টি কলমা রহমানের কাছে খুবই প্রিয়।
(খাফিফাতানে আলাল লিছান) মুখে পড়া খুবই সহজ।  (ছাকিলাতানে ফিল মিজান) কিন্তু কেয়ামতের দিন
মিজানে খুবই ওজনি হবে।
সে কলমা ২টি হল
সুবহানাল্লাহে ওয়াবিহামদিহি
সুবহানাল্লাহিল আজিম

অপর হাদীসে আছে যে ব্যক্তি
সুবহানাল্লাহ পড়ে মিজানের অর্ধেক নেকিতে ভরে যায়। আর যে আলহামদুলিল্লাহ পড়ে
মিজানের বাকী অংশও নেকিতে ভর্তি হয়ে যায়।
তাই আমাদের প্রতি কথা ও কাজে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করে নেয়া উচিত। সুবহানাল্লাহ আজ আমি ৫
ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি। আলহামদুলিল্লাহ আজ আমার ঘরে ভালো রান্না হয়েছে।
আলহামদুলিল্লাহ আমার ছেলেটি সুরা ফাতেহা মুখস্থ করে ফেলেছে। এভাবে প্রতি কথায় এই
শব্দগুলির ব্যবহার করে মিজানকে নেকি দিয়ে ভর্তি করতে হবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.