কুরআনে আলোকে মানুষের উপর বিপদ আসে ৩টি কারনে





কুরানে বর্ণিত মানুষের
করোনা ভাইরাস
ও বিপদ আপদ হওয়ার ৩টি
কারন

মানুষের
জীবনে যে কোন সময় বিপদ আপদ মসিবত রোগ ব্যাধি আসতে পারে, এর পিছনে ৩টি কারন আছে
দুঃখ কষ্ট মসিবত বিপদ আপদ রোগ ব্যাধী হওয়ার ১ম
কারন হল - এটা মুলত আমাদের হাতের কামাই আমাদের সামনে উপস্থিত হয়। গুনাহ করেছি, ভুল
করে ফেলেছি, অলসতা করেছি, আল্লাহর নাফরমানি করে ফেলেছি, তখন এইসব অপরাধ ও গুনাহের ফলাফল
আমাদের উপর পতিত হয় দুঃখ কষ্টের ছুরতে, বিপদ আপদের ছুরতে, রোগ ব্যধী মহামারী ভাইরাসের
ছুরতে
এ ব্যপারে আল্লাহ তায়ালা কুরানে পাকে এরশাদ করেন
(ওয়ামা আছাবাকুম মিম মুছিবাতিন ফাবিমা কাছাবাত
আইদিকুম ওয়া এয়াফু আন কাছির) যখনই তোমাদের কোন মছিবত আসে তা তোমাদের হাতের কামাই, তবে
অধিকাংশই আল্লাহ মাফ করে দেন (পাকরা্ও করেন না)

মসিবত দুঃখ কষ্ট পেরেশানী ও রোগ ব্যাধীর ২য় কারন
হল- এক জন লোক নেককার কিন্তু তবুও বিপদে পরে গেল এর কারন হল আল্লাহ তায়ালা এই বিপদ
দ্বারা  সে নেককার বান্দার গুনাহ মাফ করতে চান।
যেমন আল্লাহ এরশাদ করেন
(মা আছাবা মিম মুসিবাতিন ইল্লা বি ইজনিল্লাহ ওয়ামায়্যুমিম
বিল্লাহি এয়াহদি কালবা ওয়াল্লাহু বিকুল্লী শায়্যিন আলিম) অথ্যাৎ যে মসিবত আসে তা আল্লাহর
হকুমে আসে,
আর আল্লাহ হকুম কি জানেন? সহিহ বুখারী ও মুসলিমের
রেওয়ায়েত
(মা ইউছিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াছাবিন
ওয়ালা হাম্মিন ওয়ালা হাজান ওয়ালা গাম হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা
মিন খাতায়া ) মানুষের যদি কোন বিপদ আসে, দুঃখ আসে, কোন রোগ আসে, কোন দুঃশ্চিন্তা আসে,
বা যদি ক্লান্তিও আসে  অথবা পায়ে কাটা বিধে
যায় আল্লাহ তায়ালা এ সব কিছুর বদলায় তার গুনাহ সমুহ মাফ করে দেন।

দুঃখ কষ্ট মসিবত বিপদ আপদ রোগ ব্যাধী হওয়ার ৩য়
কারন হল- ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করা যেমন আল্লাহ এরশাদ করেন - ( মা আছাবা মিম
মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুছিকুম ইল্লা ফি কিতাব মিন কাবলি আন্নাদরায়াহা ইন্না
জালিকা আলাল্লাহি এয়াছির ) আসমান ও জমিনে যে মসিবত প্রকাশ পায় তা আসলে আল্লাহ তায়ালা
লৌহে মাহফুজে লিখে রেখেছেন । আল্লাহ যেহেতু এটা নির্ধারন করে রেখেছেন যে এ মসিবত আসবে
সুতরাং তা আসবেই আসবে।
আল্লাহ কেন লিখেছেন তার
বিশ্লেষন করে মহানবী (দঃ) বলেন - একজন মানুষকে আল্লাহ জান্নাতের নেয়ামত মর্যাদা দেয়ার
সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সে মানুষ সে মর্যাদার স্তরে পৌঁছার যোগ্যতা বা শক্তি রাখে
না, তখন আল্লাহ সে বান্দাকে ক্ষুদ্র ক্ষুদ্র মসিবত দিয়ে থাকেন যাতে সে উক্ত মসিবত সহ্য
করে হলেও সে নেয়ামত ভোগ করার যোগ্যতা অর্জন করতে পারে। 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.