এশার আগে পরে যে কাজে মহানবীর (সা) কঠোর নিষেধাজ্ঞা । এশার পর ৪ প্রকার কথা...
عَنْ أَبِي بَرْزَةَ، أَنَّ رَسُولَ
اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَ الْعِشَاءِ وَالْحَدِيثَ
بَعْدَهَا.
সাহাবী হযরত আবি
বারজা বয়ান করেন রাসুলুল্লাহ (দ) এশার আগে ঘুমাতে নিষেধ করেছেন এশার পর কথা বলতে নিষেধ
করেছেন।(বুখারী ৫৪১)
তবে এশার পর যদি
কথা বলতে হয় তাহলে ৪ প্রকারের কথার অনুমতি আছে।
(১) নিজের স্ত্রীর
সাথে কথা বলতে পারবে।
(২) জ্ঞান অর্জনের
জন্য কথা বলতে পারবে।
(৩) রাসুলুল্লাহ
(দ) এশারের পর হযরত আবু বকরের (রা) সাথে উম্মতের সমস্যা সমাধানের জন্য পরামশ করতেন,
সুতরাং মানুষের সমস্যা সমাধানে কাজ করতে পারবে।
(৪) যদি মেহমান
এসে যায় মেহমানদারীর খাতিরে তার সাথে কথা বলা যায়েজ।
এই ৪ ধরনের বিষয়কে
এশারের পর ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন হাদীসের আলোকে। বাকী কোন ধারনের কাজ এশারের পর
অনুমতি নাই। এশারের পর ঘুমিয়ে যেতে হবে এবং খুব ভোরে ভোরে জাগতে হবে।

Please every Islamic subject send my email
উত্তরমুছুন