মিলাদুন্নবীর অলৌকিক ঘটনা। বিশ্বনবীর ( সাঃ) মাতৃগর্ভে ৭টি মুযেজা। রবিউল আ...


আমেনার গর্ভে থাকাকালীন মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লামের ৭টি মুযেজা

#আবু নুয়াইম ইসপাহানি দালায়েলুন নবুয়াতের ১ম খন্ডের ৯৪- হযরত আমেনা বলেন যখন আমার গর্ভে মুহাম্মদ আসল তখন আমি স্বপ্নের মাধ্যমে সুসংবাদ পেলাম। আমাকে সুসংবাদ দিল হে আমেনা তোমার গর্ভে সারা মানব সভ্যতার সরদার এসেছে। এবং আরো বলা হল যখন সে জন্ম হবে তার নাম রাখবে মুহাম্মদ। সেদিনটি ছিল সোমবার দিন।

মাত্র ২৩৫০০টাকা নতুন লেপটপ কিনতে ক্লিক করুন


#খতিব বাগদাদী (রহ) এর মতে মহান আল্লাহ পাক নুরে মোহাম্মদী (দ) কে যখন স্বীয় মাতা আমেনার রেহেমে স্থানান্তর করানোর ইচ্ছা পোষন করেন, তখন ছিল রজব মাস। এ মাসের এক রজনীতে আল্লাহ জান্নাতের প্রধান রেদওয়ানকে নির্দেশ দিলেন ওহে রেদওয়ান জান্নাতুল ফেরদৌসের সকল দরজা খুলে দাও এবং আসমান জমিনে জানিয়ে দাও যে আজ রাত্রে নুরে মুহাম্মদী স্বী মাতার রেহেমে অবস্থান করবেন।

#সুয়ুতী খাসায়েসে কুবরা  ১ম খন্ড ৮১ পৃ- যখন আমার গর্ভে সন্তান আসল তখন এক গায়েবী আওয়াজ শুনলাম বলা হল হে আমেনা তোমার পেটে যে আছে সে হল খাইরুল আলামিন যখন তার জন্ম হবে তার নাম মুহাম্মদ রাখবে। আর তার জন্মের পূর্বে যা যা তোমার সাথে ঘটে তা প্রকাশ করিওনা।

#মাওয়াহেবে লুদুনিয়া ১ম খন্ড ১২২ পৃ- হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন- হযরত আমেনা যে রাতে গর্ভবতী হল সে রাতে কুরাইশীদের প্রত্যেকের ঘরে যত চতুষ্পদ জন্তু ছিল তাদের জবান খুলে গেল এবং তারা বলেছে (কাবার প্রভুর কসম আজ মোস্তফার নুর তার মায়ের গর্ভে স্থানান্তর হয়ে গেছে)

# আমেনা (রা) বলেন হযরত মুহাম্মদ ৯ মাস পযন্ত আমার গর্ভে ছিল সে সময় আমার এতই হালকা অনুভুত হত যে আমি অনুভবই করতে পারতাম না যে আমি গর্ভবতী।

#ইবনে হিশশাম সিরাতুন নবুবিয়্যাতে ১ম খন্ডের ১৬৬ পৃষ্ঠায় উল্লেখ করেন- হযরত আমেনা বলেন আমার গভে যখন নুরে মুহাম্মদী ছিল তখন একদিন এমন নুর চমকালো যে মক্কা থেকে শাম পযন্ত আলোকিত হয়ে গেল।


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.