আযব ফতোয়া। অযু ছাড়া নামাজ এর অনুমতির বিষ্ময়কর ঘটনা। Bangla Waz Ja al haq


আযব ফতোয়া। অযু ছাড়া নামাজ এর অনুমতির বিষ্ময়কর ঘটনা। Bangla Waz Ja al haq অজু ছাড়া নামাজের অনুমতির আজিব ওয়াকেয়া মুফতি মুজাফফর হোসেন (রহ) একজন আলেমে দ্বিন তিনি এক সফরে বস্তির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আসরের নামাজের ওয়াক্ত হল, তিনি তার সাথীকে বললেন চল এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে তাতে গিয়ে আসরের নামাজ পড়ে নিই, তারা গিয়ে দেখেন সে মসজিদে কোন লোক জন নাই, আসরের ওয়াক্ত হয়েছে কেহ নামাজের জন্য আসেনি, তাছাড়া মসজিদও ধুলাবালি ময়লায় ভরা পরা ছিল, দেখে মনে হচ্ছিল এই মসজিদে অনেক দিন কেহ নামাজ পড়তে আসেনা, তখন মুফতি সাহেব তার সাথীকে নিয়ে সে মসজিদ পরিস্কার করলেন এবং আযান দিলেন কিন্তু এলাকার কেহ নামাজে আসলনা, মুফতি সাহেব সাথীদের নিয়ে আসরের জামাত আদায় করে সে এলাকায় গেলেন লোকজনকে প্রশ্ন করলেন তারা কেন নামাজ পড়তে মসজিদে যায় না? তারা জবাব দিল আমাদের এলাকার যিনি সরদার তিনি যেহেতু যায়না সেহেতু আমরাও যাইনা। মুফতি সাহেব এলাকার সরদারের ঘরের ঠিকানা নিয়ে উনার ঘরে গেলেন এবং উনাকে নামাজের দাওয়াত দিলেন এবং বললেন যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনাকে দেখে আরো যারা নামাজ পড়বে তাদের নেকিও আপনি পাবেন। সরদার মুফতি সাহেবের কথা শুনে বললেন আমি নামাজ পড়বে তবে আমার ২টি অভ্যাস আছে যা আমি ছাড়তে পারবনা, (১) আমি মদ পান ছাড়তে পারবনা (২) আমি অজু করতে পারবনা, ঠান্ডার মধ্যে অজু করা আমার জন্য খুবই বিরক্তিকর। মুফতি সাহেব সে সরদারের কথা শুনে বললেন ঠিক আছে আপনি মদও ছাড়িয়েন না আর অজু ছাড়াই নামাজ পড়বেন, নামাজের ওয়াক্ত হলেই আপনি মসজিদে চলে যাবেন, তখন সরদার বলল ঠিক আছে, আমি আগামি কাল জুহর থেকে মসজিদে নামাজ পড়ব। এখন মুফতি সাহেব অজু ছাড়া নামাজ পড়ার ফতোয়া দিয়ে মসজিদে চলে গেলেন আর সাথীদের নিয়ে মাগরিবের নামাজ পড়ে নিলেন তারপর কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করলেন হে মওলা আমি মসজিদ পযন্ত আনার জন্য অজু ছাড়া আসার ফতোয়া দিয়েছি এখন অজু করানো তোমার কাজ। পরের দিন সে সরদার মুফতি সাহেবের সাথে কৃত ওয়াদামত মসজিদের দিকে রওয়ানা হলেন কিন্তু কিছুদুর যাওয়ার পর চিন্তা করলেন হায় আমি এতদিন পর আমার রবের সামনে দাঁড়াবো কিন্তু কিভাবে আমি অজু ছাড়া দাঁড়াবো? এভাবে তার মনে একটা পরিবর্তন আসল সে ঘরে গিয়ে অজু করে নিল আর মসজিদে গিয়ে আজান দিল আর সরদারের আজান শুনে এলাকার সকলেই মসজিদে আসা শুরু করে দিল। সে দিন থেকে সরদারের মন এতই পরিবর্তন এসে গেলে যে তিনি ৫ওয়াক্ত নামাজিও বনে গেলেন সাথে সাথে সকল গুনাহের কাজও ছেড়ে দিলেন। এখানে সাধারণ জ্ঞানে বুঝা যায় মুফতি সাহেব অজু ছাড়া নামাজের অনুমতি দিয়ে ভুল ফতোয়া দিয়েছেন, কিন্তু মুফতি সাহেব এর ফতোয়াটি বাহ্যিক দৃস্টিতে যদিও ভুল কিন্তু অন্য দৃষ্টিতে দেখলে এই ভুল ফতোয়াই এলাকার সরদার সহ সবগুলি মানুষকে নামাজি করে দিয়েছে, তাই কুরআন হাদীস শুধু পড়লে হবেনা, বরং এর মগজ ও মেজাজ বুঝতে হবে এটাকেই বলে (ফাল এয়াতাফাক্কাহু ফিদ্দীন) তালেবে এলেমের কাজ শুধু হরফ ও নকশার জ্ঞান অজন নয় বরং দ্বীনের বুঝ অর্জন করা। কোন সময় কোন কথার কেমন গুরুত্ব তার উপর আমল করা। #Namaz #Banglawaz #Jaalhaq Youtube link https://www.youtube.com/c/jaalhaq Blog https://myjaalhaq.blogspot.com/ Facebook Link https://www.facebook.com/Jaalhaqbd Instagram Link www.instagram.com/jaalhaq.bd/

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.