নেককার সন্তানের ৩টি আলামত। সু সন্তানের ৩টি গুণ Islamic Education Video| ...


নেক সন্তানের ৩টি আলামত

নেক সন্তান হয় সে যার মধ্যে ৩টি গুণ থাকে,

প্রথম গুণ- যে মা বাবার খেদমতকে নিজের দুনিয়া ও আখেরাতের সফলতা ও উন্নতির প্রধান মাধ্যম মনে করে।

দলিল কি? আল্লাহর প্রিয় হাবিব (দ) মেরাজে গেলেন কুরআনের তেলাওয়াত শুনলেন, প্রশ্ন করলেন এটা কে? জবাব পেলেন (হারেসা ইবনে নুমান) দুনিয়াতে এই হারেসা ইবনে নুমান এর মত ২য় আরেকজন মানুষ নাই যে মায়ের খেদমত করে, কায়েনাতে সবচেয়ে বেশী সে মায়ের সাথে সদাচারন কারী,  সেজন্য আল্লাহ তায়ালা তাঁকে দুনিয়াতে থাকতেই এমন সম্মান দিয়েছেন যে সে দুনিয়াতে বসে বসে কুরআন তেলাওয়াত করছে কিন্তু তার সে তেলাওয়াত জান্নাতে শুনা যাচ্ছে।(সুবহানাল্লাহ)

নেক সন্তানের ২য় গুণ হল- দুনিয়ার জীবনে স্ত্রীর ফরমায়েশ, সন্তানদের ফরমায়েম, এবং মায়ের ফরমায়েশ এই ৩ জনের ফরমায়েশ যখন একটি অপরটির সাথে দ্বন্দ্ব লাগে তখন মায়ের ফরমায়েশকে গুরুত্ব দিবে। যে পুত্র মায়ের ফরমায়েশকে  স্ত্রী ও সন্তানের উপর গুরুত্ব দিবে অগ্রাধিকার দিবে সে নেককার সন্তান।

রাসুল (দ)এর কাছে প্রশ্ন করা হল সবচেয়ে বেশী সদাচারনের হকদার কেন তখন হুযুর (দ) জবাবে বলেছিলেন ৩ বার (উম্মুকা, উম্মুকা, উম্মুকা ছুম্মা আবাক) মা, মা, মা এবং ৪থ বার বলেছে বাবা।

অপর হাদিসে এরশাদ হয়েছে- যে আল্লাহকে রাজি করতে চায় সে যেন মা বাবাকে রাজি করে, আর যে আল্লাহকে নারাজ করতে চায় সে যেন মা বাবাকে নারাজ করে।

অপর হাদীসে এরশাদ হচ্ছে- (আল ওয়ালেদু আউছাতু আবওয়াবিল জান্নাহ) জান্নাতের মাঝের ও সবচেয়ে বড় দরজা হল পিতা। যদি চাও একে হেফাজত করা আর যদি চাও একে নষ্ট করে দাও।

নেক সন্তানের ৩য় আলামত-  যে সন্তান জীবিত ও মৃত মা বাবার জন্য দোয়া করেনা সে নেক সন্তান নয়।

এক বুযুর্গের কাছে এক যুবক আসল আর প্রশ্ন করল হুযুর বলেন আমি নেককার কিনা? তখন হুযুর তাকে প্রশ্ন করল আগে তুমি বল তুমি কি তোমার মা বাবার জন্য দোয়া কর? তখন সে জবাব দিল হ্যাঁ আমি সব সময় মা বাবার জন্য দোয়া করি, তখন বুযুর্গ জবাব দিল তাহলে তুমি নেককার।

তখন যুবক প্রশ্ন করল এর দ্বারা কিভাবে প্রমাণ হয় যে আমি নেককার? তখন বুযুর্গ জবাব দিলেন- যখন কোন লোক দুনিয়াথেকে চলে যায় তার ৩টি কাজের কারনে সে কেয়ামত পযন্ত ছাওয়াব কামাতে থাকে,

(১) ইন সাদাকাতিন জারিয়া- সে যে সদকা করেছিল যা জfরি হয়ে গেছে, (২) (আউ এলমিন ইউনতাফাউ বিহ) কেহ এলম শিখিয়েছে বয়ান করেছে, আর মানুষ তা থেকে উপকৃত হচ্ছে, (৩) আউ ওয়ালাদিন সোয়ালিহিন এয়াদউলাহ । এবং ৩য় হল যে তার সন্তানকে তরবিয়ত করেছে আর সে সন্তান মা বাবার জন্য দোয়া করে

সুতরাং হাদীসে বুঝা গেল নেক সন্তান হল সে যে তার পিতা মাতার জন্য দোয়া করে।


কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.