যে নারীর ৪টি গুণ থাকবে সে কখনো দুঃখী ও পেরেশান হবেনা। Islamic knowledge ...
যে নারীর ৪টি গুন থাকবে সে কখনো পেরেশান
হবেনা
আল্লাহর
প্রিয় হাবিব (দ) একবার সাহাবায়ে কেরামকে কয়েকটি শিক্ষা দিলেন, যদি সে শিক্ষার উপর আমরা
কায়েম থাকি তাহলে আমাদের ঘরে কখনো ঝগড়া বিবাদ হবেনা।
আর
সে শিক্ষা কি?
আল্লাহর
প্রিয় হাবিব (দ) ফরমালেন (তাযাওয়্যাজুল আবকার) তোমরা বিয়ে করা কুমারী নারীদের। আর তাদের
গুণ বয়ান করে বলেন (ফাইন্নাহুন্না আ’যাবু আফওয়াহা) তাদের কথা বার্তা খুবই মধুর হবে।
এখন
একজন মেয়ে যদি সব সময় নবীর এই শিক্ষাটি মাথায় রাখে এবং সারা জীবন কথা বার্তা মধুর ভাষায়
বলে, যে কোন পরিস্থিতিতে নিজের ভাষাকে তিক্ত না করে, স্বামীর সাথে যে কোন অবস্থায় সত্য
ও সুন্দর ভাষায় কথা বলে তাহলে এমন নারী কখনো পেরেশান হবেনা। দুঃখী হবেনা।
২য়
গুণ হল (ওয়া আসখানু আকবালান) সে নারী স্বামীকে উষ্ণ সম্ভাষন জানাবে। যখনই স্বামী বাহির
থেকে আসবে তখন তাকে হাসি মুখে স্বাগতম জানাবে, এর উদাহারন হযরত উম্মে সুলায়ম (রা) এর
ঘটনা প্রসিদ্ধ, তিনি নিজের সন্তান মারা যাওয়া সত্বেও স্বামী সফর থেকে আসার পর স্বামীকে
সে সংবাদ দিলেন না, বরং প্রথমে স্বামীকে হাসি মুখে বরণ করেছেন, ভালো রিসিপশন দিয়েছেন,
খানা পেশ করেছেন, এ ধরনের নারী কখনো জীবনে দুঃখী হবেনা।
৩য়
গুণ হল (ওয়া আকাল্লু খিব্বান) যে নারী ধোকা দেয়না, যে কোন অবস্থায় স্বামীর সামনে সত্য
উপস্থাপন করে, মিথ্যা ও ধোকার আশ্রয় না নেয়, সে নারীও কখনো জীবনে পেরেশানির সম্মুখিন
হবেনা।
৪র্থ
গুণ হল (ওয়া আরদ্বা বিল এয়াসির) যে নারী কম জিনিষেই খুশি হয়ে যায়, যে নারীকে আল্লাহ
শোকর করার তৌফিক দিয়ে দেয় সে জীবনে কখনো দুঃখী হবেনা। পেরেশান হয়না।

কোন মন্তব্য নেই