যদি তুথপিক বা আপেল খেলে তাতে রক্ত দেখা যায় অজু ভঙ্গ হয়ে যাবে। Bangla Isl...

প্র-দাঁত খিলাল করলে তুথপিকের আগায় রক্ত দেখা গেলে অজু কি ভঙ্গ হবে?



উ- এক ভাই প্রশ্ন করেছেন ফল খেলে যদি তাতে রক্ত লাগে কিংবা তুথপিক দিয়ে দাঁত খিলাল করলে তাতে যদি রক্ত দেখা যায় তাহলে কি অজু ভঙ্গ হবে?

মনে রাখবেন- যদি কারো শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পরে তাহলে অজু ভেঙ্গে যায় কিন্তু যদি দেখেন ফল খেয়েছেন তাতে রক্ত লাগছে কিংবা দাঁত খিলাল করছেন তুথ পিকে রক্ত লেগে আসছে তখন আপনি থুথু ফেলবেন যদি আপনার থুথুর মধ্যে রক্তের পরিমান বা লালের পরিমান বেশী তাহলে বুঝে নিন রক্ত থুথুর চেয়ে বেশী। এমতাবস্থায় আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি থুথু জরদার কালার হয় তাহলে বুঝা যায় আপনার থুথু রক্তের চেয়ে বেশী তখন আপনার অজু ভঙ্গ হবেনা।

সে জন্য যখন ফল খেলে তাতে বা তুথপিকে  যে ব্লাড দেখা যায় তা অতি নগন্য পরিমাণ যা প্রবাহিত বা গড়িয়ে পরার মত পরিমান নয়,  তাই এতে আপনার অজু ভঙ্গ হবেনা, তাই আপনাকে থুথু ফেলে পরীক্সা করতে হবে রক্তের পরিমাণ বেশী কিনা কম। যদি বেশী হয় তাহলে থুথু লাল দেখাবে আর যদি কম হয় থুথু হলুদ দেখাবে।   

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.