৩টি গুনাহের আযাব আল্লাহ মৃত্যুর আগে দুনিয়াতে দিয়ে দেন। Bangla Islamic V...
৩টি গুনাহর আযাব
মৃত্যুর আগে দুনিয়াতেই এসে যায়।আযাবের ২টি দরজা
عَن أَبِي بَكْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "كُلُّ
ذُنُوبٍ يُؤَخِّرُ الله مِنْهَا مَا شَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ إِلَّا
الْبَغْيُ وَعُقُوقُ الْوَالِدَيْنِ أَوْ قَطِيعَةُ الرَّحِمِ يُعَجِّلُ
لَصَّاحِبِهَا فِي الدُّنْيَا قَبْلَ الْمَوْتِ"
-
ইমাম বুখারীর আল আদাবুল মুফরাদ- হাদীস নং ৪৬০
আল্লাহ তায়ালা যে গুনাহকে চান বিলম্বীত
করে দেরী করে কিয়ামত পযন্ত। তবে বিদ্রোহের গুনাহ, পিতা মাতার নাফরমানির গুনাহ, আত্মিয়
স্বজনের সাথে সম্পক ছিন্ন করার গুনাহ, মৃত্যুর আগে আগে আল্লাহ তায়ালা এই ৩ প্রকারের
গুনাহগারকে পাকড়াও করেন।
অন্যান্য গুনাহের শাস্তি আল্লাহ তায়ালা
কিয়ামত পযন্ত বিলম্ব করেন তবে এই ৩টি গুনাহের শাস্তি বা আযাব সাথে সাথেই হয়।
অপর এক হাদীসে আছে- রাসুলুল্লাহ (দ) এরশাদ
করেন আযাবের ২টি দরজা সব সময় খোলা থাকে আর সে দরজা দিয়ে কে প্রবেশ করে জানেন? যে বিদ্রোহ
করে বিশৃংখলা করে এবং ২য় যে মা বাবার নাফরমানি করে, এই দুইজন আযাবের দরজা দিয়ে নিজেকে
নিজে প্রবেশ করায়।
হযরত কাব আল আহবার বলতেন- আল্লাহ এসব লোককে
দ্রুত আযাব দেয়ার কারন হল এসব এত বড় গুনাহ
যে এর শাস্তি দ্রুতই ভোগ করা দরকার। কেননা আল্লাহ তায়ালা এটা ফয়সালা দিয়েছেন এবাদত
আল্লাহর কর এবং এহসান সবপ্রতম মা বাবার কর। (ওয়া কাদা রাব্বুকা আন লা তাবুদু ইল্লা
ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা)

কোন মন্তব্য নেই