ঈমানের ২০টি আলামত যা ঈমানকে কামেল করে দেয়।

 -ঈমানের ২০টি আলামত যা ঈমানকে কামেল করে দেয়।



হুজুর (দ) এর কাছে একটি দল আসল- হুজুর তাঁদের কাছে প্রশ্ন করলেন তোমরা কারা? তারা বলল আমরা মুমিন ঈমানদার,
হুজুর বললেন তোমাদের ঈমান এর আলামত কি? চিহ্ন কি?

তারা বলল (খামছাতা আশারা খাছলাতান) আমাদের ঈমানের ১৫টি চিহ্ন আছে। ৫টি আপনার কাছ থেকে পেয়েছি, ৫টি সাহাবাগণের কাছ থেকে পেয়েছি, আর ৫টি আমরা আগে থেকেই করে থাকি।

হুজুর বললেন আমি যে ৫টি বলেছি তা কি কি?
তারা বলল أن نؤمن بالله, وملائكته, وكتبه, ورسله, والبعث بعد الموت، আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতা, কিতাব, রাসুল ও মৃত্যুর পর পুনরুত্থান।

হুজুর বললেন সাহাবাগণ ৫টি কি কি বলেছেন?
তারা বলল أن نقول: لا إله إلا الله, ونقيم الصلاة, ونؤتي الزكاة, ونصوم رمضان, ونحجَّ البيت من استطاع إليه سبيلًا،
কলমা, নামাজ, জাকাত, রোজা, হজ্ব

হুজুর বললেন যা তোমরা আগে থেকেই জান তা কি কি?
তারা বলল قلنا: الشكر عند الرخاء, والصبر عند البلاء, والصدق في مواطن اللقاء, والرِّضا بمر القضاء, والصبر عند شماتة الأعداء،
নেয়ামতের শোকর করা, মসিবতে ধৈয্য ধারন, সত্যের উপর মজবুত থাকা, ন্যায় বিচারে সন্তুষ্ট থাকা, শত্রুকেও কষ্টে দেখে খুশী না হওয়া।
এবার হুজুর (দ) ফরমালেন আজ আরো ৫টি বিষয় যোগ কর তাহলে তোমাদের ঈমান পূর্ণ হয়ে যাবে।
لا تجمعوا ما لا تأكلون,
ওয়ালা তাজমাউ মালা তাকুলুন
ব্যবহার করবেনা তা জুড়ে রাখিওনা যা
যার প্রয়োজন আছে তাকে দিয়ে দাও
ولا تبنوا ما لا تسكنون,
লা তাবনু মালা তাসকুনুন
যেখানে স্থায়ী নিবাস নয় সেখানে
ফেরাউনের মত প্রাসাদ বানিওনা
ولا تتنافسوا في شيء أنتم عنه غدًا راحلون,
ওয়ালা তানাফাছু ফি শায়্যিন আনতুন আনহু গাদান রাহিলুন
যে দুনিয়া ছেড়ে যেতে হবে সে দুনিয়া কামাই করতে প্রতিযোগীতা করিওনা। আর যারা হালাল হারাম বাচ বিছার না করে দুনিয়ার সম্পদের পিছনে ছুটছে এখানে তাদেরকেই উদ্দেশ্য করা হয়েছে।
واتقوا الله الذي إليه ترجعون,
যে আল্লাহর সামনে হাজির হবে সে আল্লাহকে ভয় কর
যে জান্নাতে গিয়ে হামেশা থাকতে হবে সে জান্নাতের আকাংখা রাখবে
এগুলি হল ঈমান পরিপূণ করার ২০টি টিপস যা নবী করিম (দ) সাহাবাদের শিখিয়েছেন।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.