খবরদার ধ্বংস ধ্বংস! ৭টি জিনিষ আপনাকে ধ্বংস করে দিবে। হাদীস এর শিক্ষা, I...

৭টি জিনিষ আপনাকে মেরে ফেলবে



একটি হাদীসে পাক আছে বুখারী মুসলিমে খুব মনযোগ দিয়ে শুনুন, আর এর মধ্যে যতটি বিষয় আছে তার উপর পুরাপুরি মনযোগ দিবেন,

রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বেশী হেকমত হুজুর আমাদেরকে বলে দিয়েছেন, এই রাস্তায় গেলে বাঁচবে এই রাস্তায় গেলে ধ্বংস হয়ে যাবে।

নবী করিম (আ) ফরমান- বুখারী মুসলিমের হাদীস- এরশাদ করেন- ৭টি ধ্বংসকারী জিনিষ থেকে বেঁচে থাক।যদি এতে তুমি প্রবেশ কর তাহলে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, এটি হালাকতের সফর।

সাহাবীরা প্রশ্ন করল এয়া রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ৭টি ধ্বংসকারী জিনিষ কি কি?

 

হুজুর (দ) ফরমালেন

(১) আল্লাহর সাথে শরিক করিওনা ধ্বংস হয়ে যাবে।

(২) যাদু টোনা করিওনা বরবাদ হয়ে যাবে বরবাদ।

বন্ধুরা যাকে হুজুর (দ) বলছেন হালাক হয়ে যাবে সে কি এসব করে বাঁচতে পারবে?

নবী পাক (দ) ৩য় নাম্বারে বললেন (৩) যে বান্দাকে হত্যা করা আল্লাহ হারাম বলেছেন তাকে হত্যা করিওনা, ধ্বংস হয়ে যাবে।

৪থ নাম্বারে রাসুলে পাক (আ) ফরমালেন সুদ কখনো খাবে না ধ্বংস হয়ে যাবে ধ্বংস।

ব্যাংক ওয়ালারা আজ বড় বড় দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আর হাজী সাহেবরা তা মেনে নিচ্ছেন, আজ মানুষ হালাল হারাম সব বুঝে তবুও লালসায় পড়ে দুনিয়ার লোভে হারামকে হালাল হালালকে হারাম মেনে নিচ্ছে। আপনি মনে করছেন সুদের টাকা নিয়ে ব্যবসা করে লাভবান হবেন কিন্তু আল্লাহর নবী বলছেন আপনি ধ্বংস হয়ে যাবেন।

মনে রাখবেন যে সুদের মাল নিজের ব্যবসার সাথে মিলাবে তার মুলধনও বরবাদ হয়ে যাবে।

৫ম নাম্বারে নবীয়ে পাক (দ) ফরমান এতিমের মাল খাবেনা, ধ্বংস হয়ে যাবে। কোটি টাকা হউক লাখ টাকা হউক কিংবা ১০ টাকা হউক এতিমের পয়সা খাবেন না ধ্বংস হয়ে যাবেন।

৬ষ্ঠ নাম্বারে আল্লাহ রাসুল (দ) ফরমান কুফুরের সাথে জেহাদ করার সময় কখনো পীট দেখিয়ে পালাবেন না, ধ্বংস হয়ে যাবে।

৭ম নাম্বারে আল্লাহর রাসুল (দ) ফরমান বেকসুর ও বেগুনাহ নারীর উপর মিথ্যা অপবাদ লাগাবেনা ধ্বংস হয়ে যাবে।

এই ৭টি ঐ সকল জিনিষ যা আপনাকে ধ্বংস করে দিবে।

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.