কিয়ামতের যে ২৫টি আলামত প্রকাশ হয়ে গেছে

 

কিয়ামতের এ ২৫টি আলামত প্রকাশ হয়ে গেছে



১) সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকদের উত্থান হবে। হাকেম;

২) মসজিদে উচ্চৈঃস্বরে কথা বলা ও হৈহট্টগোলের প্রবণতা দেখা যাবে। তিরমিজি;

৩) অপরাধী ও অসৎ লোকেরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে। তিরমিজি;

৪) সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে। তিরমিজি

৫) মানুষকে শ্রদ্ধা করা হবে তার অনিষ্ট ও ক্ষতির ভয়ে। তিরমিজি;

৬) স্বল্পবুদ্ধির লোকেরা জাতির মুখপাত্র বনে যাবে। মাজমাউজ যাওয়াইদ; 

৭) মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। আহমাদ

৮) মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে। আহমাদ; 

৯) প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার বৃদ্ধি পাবে। আহমাদ

১০) অশ্লীলতার সয়লাব শুরু হবে। আহমাদ

১১) আমানতদারকে অবিশ্বাস আর খেয়ানতকারীদের বিশ্বাস করা হবে। হাকেম;

 ১২) সম্পদ কোথা থেকে কীভাবে এলো তার বাছবিচার করবে না কেউ। বোখারি;

১৩) মানুষ স্ত্রীর কথা শুনবে, মায়ের কথা শুনবে না। তিরমিজি

১৪) মসজিদগুলোতে অতিরিক্ত সাজসজ্জা করা হবে। নাসাঈ; 

১৫) সমাজে কারি ফকিহ ও আলেম কমে যাবে। হাকেম

১৬) নির্বোধরাই বেশি সফল হবে। ত্বহাবি;

১৭) ভূমিকম্পের হার বেড়ে যাবে। আহমাদ;

১৮) মিথ্যার প্রচলন বাড়বে। মুসলিম;

১৯) সাক্ষ্য চাওয়া ছাড়াই আগ বেড়ে সাক্ষ্য দেয়ার লোক প্রকাশ পাবে। মুসলিম

২০) ছাগলের রাখাল, নগ্নপদের লোকেরা ও বস্ত্রবঞ্চিতরা অট্টালিকা হাঁকাবে। মুসলিম;

২১) ক্রীতদাসীর গর্ভ থেকে মালিকের জন্ম হবে। মুসলিম;

২২) জুলুমবাজ লোকেরা ছড়ি ও চামড়ার বেত দিয়ে নিরীহ মানুষকে প্রহার করবে। আহমাদ

২৩) স্বল্পবসনা নারীর সংখ্যা বেড়ে যাবে। মুসলিম; 

২৪) আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে। আহমাদ;

২৫) অশ্লীলতার সয়লাব শুরু হবে। আহমাদ;

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.