বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে; আমি রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি | Dr. Anayetullah Abbasi

এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে উনার অসুস্থতা, বিদেশ যাবে কি যাবে না, তারেক রহমান আসবে কি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল কন্সপিরেসি, রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি । কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি দেন না; আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই । কেউ কেউ অপেক্ষায় আছে: 'মাইনাস খালেদা, মাইনাস তারেক। মাঠঘাট আমাদের ঠিক, আমরা এই ক্ষমতায় চলে যাব।'  যারা আশ্বাস দিচ্ছে পশ্চিমারা, ওরা ধোকাবাজ। ওরা সামনে দিয়া চমচম খাওয়ায়, পিছে দিয়া ছুরি মারে।  অবস্থা যে হবে মিশরের মুরসির মতো, সেই খবর নাই । সবকিছু আদায়টাদায় করে ফাঁসিতে লটকায় দিবে, ফাঁসিতে। এগুলো বুঝতে হবে আমাদেরকে ।

আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে, বহু সংস্কৃতির নামে বা স্বাধীনতার নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে । তখন কিন্তু আপনারাই শুধু ধ্বংস হবেন না, আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকেও হারিয়ে ফেলবেন । আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে, পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমর হারিয়েছে, সুদানের মুসলমানরা তারফুরকে হারিয়েছে, ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে । মজবুত হন! সব আছে। রাজনীতি নিয়া ভাবসাপ কি একটা? সবাই ক্ষমতায় যাচ্ছে । সবাই, প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী। দেখেন !

না, বাংলাদেশে কত বক্তা আর পীর সাহেব নির্বাচনে দাঁড়াইছে! জনগণ যা দেখে, মনে করে সবই আমার ভোটার। কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই, পাশের আগেই বাস!  জনগণের পালস বুঝলো না, পাওয়ার পলিটিক্স বুঝলো না, রাজনীতির মারপেজ বুঝলো না । গ্লোবাল পলিটিক্সকে এভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না, তাই বুঝলো না । বা সব প্রচার করতেছে, সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে। ফাঁকি দিয়া দেশটাই যায় কিনা, এই তো ভয় লাগে আমার ।

অনেকে বলে, 'আমরা রাজনীতি করি না।' আমরা রাজনীতি করি না, রাজনীতির চর্চা করি । কারণ আমি আমার কওমকে তো বাদ দিতে পারি না, পারি? জাতিকে বাদ দিতে পারি?  জি, যদি বাদ দিতে পারতাম, বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম, পালাইতাম । কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের। আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি । সেজন্য আমরা পালাতে পারি না। কথা বুঝেন নাই? 

কোন মন্তব্য নেই

borchee থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.